বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের নির্দেশনা অনুযায়ী ফেনী বিশ্ববিদ্যালয় ছাত্রদলের নতুন আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে। এতে সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন নুশরাত জাহান ভুঞা নিঝুম।
বৃহস্পতিবার (১০ জুলাই ২০২৫) ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সভাপতি মো. রাকিবুল ইসলাম রাকিব এবং সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছির স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ কমিটির অনুমোদন দেওয়া হয়। বিজ্ঞপ্তিতে আগামী ৩০ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠনের নির্দেশনা দেওয়া হয়েছে।
নুশরাত জাহান ভুঞা নিঝুম একজন মেধাবী ও কর্মঠ ছাত্রী নেত্রী হিসেবে দীর্ঘদিন ধরে ছাত্রদলের বিভিন্ন কর্মসূচি ও সাংগঠনিক কর্মকাণ্ডে সক্রিয়ভাবে যুক্ত রয়েছেন।
তিনি রাজনৈতিক পরিবারে বেড়ে উঠেছেন। তাঁর মাতা ভিসি জাহানারা আক্তার সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান, দাগনভূঞা উপজেলা মহিলা দলের প্রতিষ্ঠাতা সভানেত্রী এবং বর্তমানে ফেনী জেলা মহিলা দলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।
পিতা এস এম দুলাল ভুঞা দাগনভূঞা উপজেলা বিএনপির একজন দায়িত্বশীল সদস্য।
বড় বোন ইঞ্জিনিয়ার ইশরাত জাহান ভুঞা নিশাত বর্তমানে ছাত্রী বিষয়ক সম্পাদিকা, ফেনী জেলা ছাত্রদল এবং ২নং যুগ্ম আহ্বায়ক, দাগনভূঞা উপজেলা ছাত্রদল হিসেবে দায়িত্ব পালন করছেন।
নতুন প্রজন্মের প্রতিনিধিত্বকারী এ ছাত্রনেত্রীর হাতে নেতৃত্ব তুলে দিয়ে সংগঠন আরও শক্তিশালী হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন নেতৃবৃন্দ।
পড়ুন : ফেনীতে বন্যার্তদের পাশে খেলাফত মজলিস, ৩৫০ পরিবারকে খাদ্য সহায়তা


