33.3 C
Dhaka
০৩/০৩/২০২৬, ১৭:০৫ অপরাহ্ণ
বিজ্ঞাপন

নেত্রকোনার কলমাকান্দায় ১১ বছর পর বিএনপির সম্মেলন

দীর্ঘ ১১ বছর পর নেত্রকোনার কলমাকান্দা উপজেলা বাংলাদেশে জাতীয়তাবাদী দলের (বিএনপি) দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামীকাল ১২ জুলাই শনিবার।

এ সম্মেলন ঘিরে ইতোমধ্যেই দলীয় নেতাকর্মীদের মাঝে বিরাজ করছে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা। উপজেলা জুড়ে চলছে পোস্টারিং, গেট নির্মাণ, দাওয়াতপত্র বিতরণসহ নানা আয়োজন।

দলীয় সূত্রে জানা গেছে, সভাপতি পদে চার জন এবং সাধারণ সম্পাদক পদে পাঁচ জন প্রার্থী এবারের সম্মেলনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। অধিকাংশই উপজেলার পরিচিত মুখ, দলের দীর্ঘদিনের পরীক্ষিত নেতা ও অভিজ্ঞ সংগঠক।

সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন- বর্তমান উপজেলা বিএনপি’র আহবায়ক এমএ খায়ের, সাবেক সাবেক আব্দুস ছালাম কেরণ, সাবেক সাধারণ সম্পাদক ও বর্তমান সিনিয়র যুগ্ম-আহবায়ক আনিছুর রহমান পাঠান বাবুল ও এবং দলীয় পরিচিত মুখ শেখ গোলাম মৌলা।

অন্যদিকে সাধারণ সম্পাদক পদে লড়ছেন- বর্তমান উপজেলা বিএনপি’র আহবায়ক কমিটির যুগ্ম-আহবায়ক ও সাবেক সাংগঠনিক সম্পাদক আব্দুল মতিন, যুগ্ম-আহবায়ক আনোয়ার হোসেন বাচ্চু, যুগ্ম-আহবায়ক নাজিম উদ্দীন মন্ডল, যুগ্ম-আহবায়ক মো. ওবায়দুল হক ও যুগ্ম-আহবায়ক মো. সাইদুর রহমান ভূইয়া।

দলীয় নেতারা জানান, বিগত এক যুগ ধরে সম্মেলন না হওয়ায় তৃণমূলে একধরনের স্থবিরতা দেখা দিয়েছিল। এবার সেই অচলায়তন ভেঙে নব উদ্দীপনায় দলকে সুসংগঠিত করতে এই সম্মেলন একটি গুরুত্বপূর্ণ মোড় ঘুরিয়ে দিতে পারে।

উল্লেখ্য, সর্বশেষ উপজেলা বিএনপির সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল ২০১৪ সালে। তখন সভাপতি হন এম.এ. খায়ের এবং সাধারণ সম্পাদক হন আনিছুর রহমান পাঠান বাবুল। সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হন আব্দুল মতিন।

আসন্ন সম্মেলনকে সুষ্ঠু, স্বচ্ছ ও অংশগ্রহণমূলক করতে যাবতীয় প্রস্তুতি প্রায় সম্পন্ন বলে জানিয়েছেন আয়োজকরা।

দ্বি-বার্ষিকী সম্মেলনে অতিথি হিসেবে উপস্থিত ও উদ্বোধক হিসেবে থাকবেন নেত্রকোনা জেলা বিএনপির অধ্যাপক ডা. মো. আনোয়ারুল হক।

প্রধান অতিথি হিসেবে থাকবেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) জাতীয় নির্বাহী কমিটির যুগ্ম-মহাসচিব হাবিব উন নবী খান সোহেল। বিশেষ অতিথি ময়মনসিংহ বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মো. শরীফুল আলম।

প্রধান বক্তা হিসেবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) আইন বিষয়ক সম্পাদক ও জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের মহাসচিব ব্যারিস্টার কায়সার কামাল, বিশেষ বক্তা হিসেবে ময়মনসিংহ বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক এডভোকেট শাহ্ ওয়ারেছ আলী মামুন ও আবু ওয়াহাব আকন্দ এবং নেত্রকোনা জেলা বিএনপির সদস্য সচিব ড. রফিকুল ইসলাম হিলালী প্রমুখ।

উক্ত সম্মেলনে সভাপতিত্ব করবেন কলমাকান্দা উপজেলা বিএনপি’র আহবায়ক এমএ খায়ের ও সঞ্চালনায় থাকবেন সিনিয়র যুগ্ম আহ্বায়ক আনিছুর রহমান পাঠান বাবুল। এছাড়াও কেন্দ্রীয়, জেলা ও উপজেলা বিএনপির নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন।

নেতাকর্মীরা আশাবাদী, নতুন নেতৃত্ব নির্বাচনের মাধ্যমে কলমাকান্দা উপজেলা বিএনপি আগামী দিনে আরও শক্তিশালী হয়ে গড়ে উঠবে এবং জাতীয় রাজনীতিতে কার্যকর ভূমিকা রাখবে।

বিজ্ঞাপন

পড়ুন: নেত্রকোনায় ডোবার পানিতে ডুবে দুই বছর বয়সী শিশুর মৃত্যু

এস/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন