23.1 C
Dhaka
০৬/০৩/২০২৬, ১:২০ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

গ্রাহকদের বিদ্যুৎ বিলের টাকা হাতিয়ে লাপাত্তা হওয়া মোক্তার গ্রেপ্তার

রাজবাড়ীতে প্রতারণা করে গ্রাহকদের বিদ্যুৎ বিলের কোটি টাকা হাতিয়ে নিয়ে লাপাত্তা হওয়া সেই ওজোপাডিকোর পিচরেট কর্মচারী (অবৈধ মিটার রিডারম্যান) মো.রেজাউল ইসলাম ওরফে মোক্তার বিশ্বাস (৪০) কে গ্রেপ্তার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১০ জুলাই) রাতে রাজবাড়ী সদর থানা ও ডিবি পুলিশ যৌথ অভিযান পরিচালনা করে গাজীপুরের শিমুলতলী এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারের বিষয়টি শুক্রবার দুপুরে নাগরিক টিভিকে নিশ্চিত করেছেন- রাজবাড়ী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মো. মাহমুদুর রহমান।তিনি বলেন- রাজবাড়ী সদর থানা পুলিশ ও জেলা গোয়েন্দা পুলিশ যৌথ অভিযান পরিচালনা করে গাজীপুরের শিমুলতলী এলাকায় অভিযান পরিচালনা করে প্রতারক মোক্তারকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে রাতেই রাজবাড়ীতে আনা হয়েছে।

এ মামলার তদন্তকারী কর্মকর্তা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) পাভেল মোল্লা বলেন, তথ্য প্রযুক্তির সহায়তায় ও সোর্সের মাধ্যমে মোক্তারের অবস্থান নিশ্চিত করে গাজীপুরে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়েছে।

বিজ্ঞাপন

পড়ুন: রাজবাড়ীতে ৬ দফা দাবি বাস্তবায়নে স্বাস্থ্য সহকারীদের অবস্থান কর্মসূচী পালন

এস/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন