১৫/০২/২০২৬, ২:৪৫ পূর্বাহ্ণ
18 C
Dhaka
১৫/০২/২০২৬, ২:৪৫ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

জাতীয় নির্বাচনে সিলেট-১ আসনে প্রতিদ্বন্দ্বিতার ঘোষণা আরিফুল হক চৌধুরীর

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সিলেট সিটি করপোরেশন নির্বাচনে বিএনপির মনোনয়নে টানা দুবারের বিজয়ী সাবেক মেয়র আরিফুল হক চৌধুরী আগামী জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-১ (মহানগর ও সদর) আসনে প্রতিদ্বন্দ্বিতা করার আগ্রহ প্রকাশ করেছেন।

শুক্রবার (১১ জুলাই) সিলেট নগরীর বন্দরবাজারস্থ কেন্দ্রীয় জামে মসজিদে জুম’আর নামাজ আদায় শেষে মসজিদ প্রাঙ্গনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।

তিনি বলেন, “এই বিভাগের মানুষের আশা-আকাঙ্ক্ষার প্রতীক হিসেবে আমরা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমানকে চাই। তার জন্য আমরা সবাই সেক্রিফাইস করব। তিনি যদি মর্যাদর আসন সিলেট-১ থেকে নির্বাচন করেন, তবে সিলেটবাসী অত্যন্ত আনন্দিত হবেন এবং সিলেটের মানুষের প্রত্যাশা পূরণ হবে। তবে, কোন কারণে যদি তিনি প্রার্থী না হন, তবে এই এলাকার সন্তান হিসেবে আমি সিলেট-১ আসনের দাবিদার। এখানকার মুরব্বিদের অনুমতি নিয়ে আজকে থেকে আমি আমার নির্বাচনী কার্যক্রম শুরু করলাম”।

সাবেক মেয়র আরিফুল হক চৌধুরী আরও বলেন- এই মসজিদে (বন্দরবাজার কেন্দ্রীয় মসজিদ) আসার ও নামাজ পড়ার কারণ হচ্ছে, সিলেটের বেশিরভাগ মুরুব্বি এখানে এসে নামাজ আদায় করেন। এছাড়া আমাদের মহান নেতা মরহুম এম সাইফুর রহমান মৃত্যুর আগের দিনও এই মসজিদে নামাজ আদায় করেছেন। সব মিলিয়ে আমি আজ এখান থেকেই আমার আনুষ্ঠানিক প্রচারণা শুরু করেছি। এসময় তিনি সিলেটবাসীর দোয়া ও সহযোগিতা কামনা করেন এবং মুসল্লিদের সাথে শুভেচ্ছা ও কুশল বিনিময় করেন।

বিজ্ঞাপন

পড়ুন : নির্বাচন যতো দেরি হবে, দেশ ততো পিছিয়ে যাবে : সিলেটে মির্জা ফখরুল

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন