১০/০২/২০২৬, ২:২৬ পূর্বাহ্ণ
19 C
Dhaka
১০/০২/২০২৬, ২:২৬ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

রূপগঞ্জে তারেক রহমানের ৩১ দফার লিফলেট বিতরণ করলেন যুবদল নেতা দুলাল হোসেন

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা সম্বলিত লিফলেট বিতরণ করলেন কেন্দ্রীয় যুবদলের সাবেক সহ সাধারণ সম্পাদক দুলাল হোসেন। ১২ জুলাই শনিবার উপজেলার দাউদপুর ইউনিয়নের কালনী কাঁচা বাজার এলাকায় এসব লিফলেট বিতরণ করেন তিনি।

এ সময় সাংবাদিকদের উদ্দেশ্যে দুলাল হোসেন বলেন, ৩১ দফা জনগণের মুক্তির দফা। যে দফা বাস্তবায়ন হলে আক্ষরিক স্বাধীনতা, প্রকৃত গণতন্ত্র,শিক্ষা,চিকিৎসা, বাসস্থান,রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠা, দরিদ্র উন্নয়নসহ অবকাঠামোগত উন্নয়নে দেশ হবে আধুনিক, উন্নত রাষ্ট্র। তাই দেশনায়ক তারেক রহমানের ডাকে আমরা মাঠে চষে বেড়াচ্ছি। জনগণের ভালোবাসা আদায়, জনগণের স্বার্থে কাজ করছি।

তিনি আরও বলেন, আমি বিগত সময়ে আওয়ামী হায়েনাদের নির্যাতনের শিকার হয়েছি, কারা বরণ করতে হয়েছে,নিজ বাড়িতে স্বাধীনমতো দুবেলা ভাত খাওয়া সম্ভব হয়নি। কিন্তু দলের নির্দেশ পালন করেছি। আগামীতে নারায়ণগঞ্জ ১ রূপগঞ্জ আসনে বিএনপি থেকে আমাকে মনোনয়ন দিলে রূপগঞ্জবাসির কাঙ্ক্ষিত সেবাদানে নিজেকে বিলিয়ে দেব।

বিজ্ঞাপন

পড়ুন : রূপগঞ্জে বিএনপির মনোনয়ন প্রত্যাশী দুলাল হোসেনের লিফলেট বিতরণ

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন