22.7 C
Dhaka
০৫/০৩/২০২৬, ০:২৫ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

চুয়াডাঙ্গাসহ সাত জেলার কমিটি স্থগিত : বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে মিশ্র প্রতিক্রিয়া

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের চুয়াডাঙ্গাসহ দেশের সাতটি জেলার আহ্বায়ক কমিটির কার্যক্রম স্থগিত ঘোষণা করেছে সংগঠনটির কেন্দ্রীয় কমিটি। মেয়াদোত্তীর্ণ হওয়ায় এসব কমিটির দায়িত্ব বাতিল করা হয়েছে বলে জানানো হয়েছে।

শুক্রবার (১০ জুলাই) রাতে সংগঠনের কেন্দ্রীয় সভাপতি রিফাত রশিদ ও সাধারণ সম্পাদক হাসান ইমামের স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ ঘোষণা দেওয়া হয়।

লিখিত বিজ্ঞপ্তিতে বলা হয়, সংগঠনের যশোর, ঝিনাইদহ, গাইবান্ধা, কুষ্টিয়া, চুয়াডাঙ্গা ও বরিশাল জেলা শাখা এবং সংশ্লিষ্ট উপজেলা আহ্বায়ক কমিটিগুলোর নির্ধারিত মেয়াদ অতিক্রান্ত হওয়ায় পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এসব কমিটির সকল কার্যক্রম স্থগিত থাকবে।

এ ঘোষণার পর চুয়াডাঙ্গায় সংগঠনটির সাবেক নেতাকর্মীদের মধ্যে দেখা গেছে মিশ্র প্রতিক্রিয়া। এক প্রতিক্রিয়ায় চুয়াডাঙ্গা জেলা শাখার সদ্য সাবেক সদস্য সচিব সাফফাতুল ইসলাম তার ব্যক্তিগত ফেসবুক পোস্টে লেখেন,

“চুয়াডাঙ্গার আর কোনো অফিসিয়াল পরিচয় থাকলো না। সাবেক হয়ে গেলাম, আলহামদুলিল্লাহ। যে দায়িত্ব আমার ওপর অর্পিত হয়েছিল, সেটি থেকে অফিসিয়ালি মুক্তি পেলাম। আমি চেষ্টা করেছি আমার জায়গা থেকে সর্বোচ্চটা দেওয়ার। ইনশাআল্লাহ, ভবিষ্যতে নতুন পরিচয়ে রাজপথে ফিরব। রাজপথই আমার পরিচয়, সবার কাছে দোয়ার দরখাস্ত রইল।”

সাবেক আহ্বায়ক আসলাম হোসেন অর্ক বলেন, “সব সময় মানুষের জন্য কাজ করতে চাই। আগামীতে সামাজিক কর্মকাণ্ডে যুক্ত থাকবো। এ মুহূর্তে কোনো দলে যুক্ত হওয়ার ইচ্ছা নেই।”

উল্লেখ্য, জেলা কমিটি গঠিত হয়েছিল ২০২৪ সালের নভেম্বর মাসে। ছয় মাসের মেয়াদ শেষে ২০২৫ সালের এপ্রিল মাসে কমিটির কার্যকাল শেষ হয়। সংগঠন সূত্রে জানা গেছে, জেলা কমিটির পাশাপাশি উপজেলা কমিটিগুলোও স্থগিত করা হয়েছে।

বিজ্ঞাপন

পড়ুন : চুয়াডাঙ্গায় বিদ্যালয়ের গাছ অবৈধভাবে কেটে ফেলার অভিযোগ

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন