১১/০২/২০২৬, ২:৪৪ পূর্বাহ্ণ
19 C
Dhaka
১১/০২/২০২৬, ২:৪৪ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

ব্যবসায়ী হত্যা: মৌলভীবাজারে স্লোগানে স্লোগানে প্রতিবাদ মিছিল

চাঁদা না দেয়ায় রাজধানী ঢাকায় যুবদল নেতা কর্তৃক ব্যবসায়ীকে এমন নৃশংসভাবে হত্যাকান্ডের প্রতিবাদ জানিয়েছেন মৌলভীবাজারের সাধারণ শিক্ষার্থী-ছাত্রজনতা। শনিবার (১২ জুলাই) দুপুরে মৌলভীবাজার প্রেসক্লাব চত্বর থেকে সাধারন ছাত্র-জনতার ব্যানারে শুরু হয় এই প্রতিবাদ মিছিল যা চৌমূহনা চত্বরে এসে সমাবেশে মিলিত হয়। এসময় স্লোগানে স্লোগানে এই নারকীয় হত্যাকান্ডের সর্বোচ্চ বিচারের দাবি তুলেন বিক্ষোভকারীরা।

বিজ্ঞাপন

সমাবেশে বক্তারা, অভ্যুত্থানের এক বছর পার হওয়ার পরেও দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি না হওয়ার সমালোচনা করেন, হুঁশিয়ারি দিয়ে বলেন, শেখ হাসিনা ও আওয়ামী লীগের যে পরিণতি হয়েছে, এ দেশের চাঁদাবাজদেরও একই পরিণতি হবে। ব্যবসায়ী সোহাগকে হত্যায় জড়িতদের দ্রুত বিচার দাবি করে দেশের বিভিন্ন জায়গায় হত্যা, চাঁদাবাজি, ধর্ষণ ও লুটপাটের বিচারের দাবি জানান তাঁরা। প্রতিবাদ মিছিলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জাবেদ রহমান, কাজী মনজুর আহমেদ, তানজিয়া শিশির, এহসান জাকারিয়া, শাহ মিছবাহ, রুহুল আমিনসহ স্কুল কলেজের শিক্ষার্থীবৃন্দ ও সাধারন জনতা অংশগ্রহণ করেন।

গত ৯ জুলাই সন্ধ্যা ৬টার দিকে মিটফোর্ড হাসপাতালের তিন নম্বর গেটসংলগ্ন রজনী ঘোষ লেনে ব্যাসায়ী সোহাগকে কুপিয়ে এবং মাথায় বড় পাথর দিয়ে আঘাত করে হত্যা করা হয়। ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে তীব্র প্রতিক্রিয়া দেখা দেয় সাধারন মানুষের মাঝে।

পড়ুন: রূপগঞ্জে তারেক রহমানের ৩১ দফার লিফলেট বিতরণ করলেন যুবদল নেতা দুলাল হোসেন

দেখুন: জাতীয় ঈদগাহ পরিদর্শন করলেন স্বরাষ্ট্র উপদেষ্টা 

ইম/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন