কক্সবাজারের উখিয়ায় শাড়ি পাল্টে না দেওয়াকে কেন্দ্র করে এক নারীকে মারধর ও শ্লীলতাহানির অভিযোগে দুই দোকানদারের বিরুদ্ধে থানায় মামলা হয়েছে।
উখিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) মো. আব্দুল খালেক জানান, বৃহস্পতিবার রাতে ভূক্তভোগী নারী বাদী হয়ে দুইজনকে আসামী করে দায়ের মামলাটি থানায় নথিভূক্ত করা হয়েছে।
মামলার আসামীরা হল, উখিয়া উপজেলার হলদিয়াপালং ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের সাবেক রুমখাঁ ক্লাসপাড়ার বাসিন্দা মোহাম্মদ হাশেম ওরফে লুলুর ছেলে আব্দুল হক (৪০) এবং মৃত মোহাম্মদ নুর নবীর ছেলে মোহাম্মদ হাসেম ওরফে লুলু (৬৩)। আসামিরা কোটবাজার স্টেশনের চৌধুরী মার্কেটের জাহানারা বস্ত্র বিতানের স্বত্তাধিকারী।
ভূক্তভোগী নারী দীপু বডুয়া (৪৯) উখিয়ার রত্নাপালং ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের পশ্চিম রত্না এলাকার অনন্ত বড়ুয়ার স্ত্রী।
ভুক্তভোগীর অভিযোগ, শাড়ি বদলাতে গেলে দোকানদাররা তাকে গালাগাল, মারধর ও শ্লীলতাহানি করে দোকান থেকে টেনে বের করে দেয়। আহত অবস্থায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়। মামলার পর প্রভাবশালীরা মামলা তুলে নিতে নানা চাপ দিচ্ছে
পড়ুন: দিনাজপুরের খানসামায় বিএনপির দুই গ্রুপে সংঘর্ষ, ভাঙচুর শতাধিক মোটরসাইকেল
দেখুন: সংস্কার ও জাতীয় নির্বাচন: তিন ইস্যু নিয়ে ভোটে সংশয় |
ইম/


