বিজ্ঞাপন

৯ টাকার ওষুধ ৮০ টাকায় বিক্রিঃ ৫০ হাজার টাকা জরিমানা

কুমিল্লা নগরীর রাজগঞ্জ এলাকায় “সাহ মেডিকেল হল”-এ ৯ টাকার ওষুধ ৮০ টাকায় বিক্রির অভিযোগে অভিযান চালিয়েছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। অভিযানে প্রতিষ্ঠানের বিভিন্ন অনিয়ম উদঘাটিত হওয়ায় ৫০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।
রবিবার (১৩ জুলাই) দুপুরে নগরীর রাজগঞ্জ বাজার এলাকায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কুমিল্লা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. কাউছার মিয়ার নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
অভিযানে দেখা যায়, সাহ মেডিকেল হলে রোগীর কাছে এক প্রকার ওষুধ যার মূল্য নির্ধারণ করা আছে মাত্র ৯ টাকা, তা বিক্রি করা হয়েছে ৮০ টাকায়। এছাড়াও মেডিকেলটিতে মূল্য তালিকা প্রদর্শন না করা, ওষুধ সংরক্ষণে শৃঙ্খলার অভাবসহ একাধিক অনিয়ম পাওয়া যায়। এসব অপরাধ ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর আওতায় শাস্তিযোগ্য হওয়ায় প্রতিষ্ঠানটিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযান পরিচালনাকালে প্রতিষ্ঠানকে সতর্ক করে ভবিষ্যতে এই ধরনের অনিয়ম থেকে বিরত থাকার নির্দেশ দেওয়া হয়।
এই অভিযানে সহায়তা করেন জেলা স্যানিটারি ইন্সপেক্টর মো. আবুল কালাম আজাদ, অফিস সহকারী ফরিদা ইয়াসমিন এবং কুমিল্লা জেলা পুলিশের একটি টিম।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. কাউছার মিয়া জানান, ভোক্তাদের ন্যায্য অধিকার রক্ষায় আমাদের এই ধরনের অভিযান অব্যাহত থাকবে। জনস্বার্থে কেউ যেন ন্যায্য মূল্য থেকে বঞ্চিত না হয় তা নিশ্চিত করাই আমাদের লক্ষ্য।

বিজ্ঞাপন

পড়ুন: কুষ্টিয়া পৌরসভার গেটে ময়লা ফেলে পরিচ্ছন্নতা কর্মীদের কর্মবিরতি

দেখুন: ফরিদপুরে মেলার নামে স্কুলের খেলার মাঠ দখল 

ইম/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন