কুমিল্লার চৌদ্দগ্রামে গোসল করতে গিয়ে পানিতে ডুবে রিফাত হোসেন (১৬) নামে এক মাদ্রাসাছাত্রের মর্মান্তিক মৃত্যু হয়েছে। সোমবার (১৪ জুলাই) দুপুরে উপজেলার বাদুরিয়া খালে এ ঘটনা ঘটে।
নিহত রিফাত হোসেন চৌদ্দগ্রামের শুভপুর ইউনিয়নের পাশাকোট পশ্চিমপাড়া গ্রামের মৃত মো. বাবুল মিয়ার ছেলে। সে পাশাকোট দারুচ্চুন্নাত জামিয়া দীনিয়া মাদ্রাসার ছাত্র ছিল। চলতি বছর দাখিল পরীক্ষায় ওই মাদ্রাসা থেকে (এ) গ্রেডে উত্তীর্ণ হয় রিফাত।
স্থানীয় সূত্র জানায়, দুপুরে বাড়ির পাশের বাদুরিয়া খালে এক বন্ধুকে নিয়ে গোসলে নামে রিফাত। সাতার না জানায় একপর্যায়ে সে পানিতে তলিয়ে যায়। পরে স্থানীয়রা অনেক খোঁজাখুঁজির পর তাকে উদ্ধার করে। কিন্তু ততক্ষণে তার মৃত্যু হয়।
দারুচ্চুন্নাত জামিয়া দীনিয়া মাদ্রাসার ভাইস-প্রিন্সিপাল মাওলানা মাছুম বিল্লাহ বলেন, “রিফাত অত্যন্ত ভদ্র ও মেধাবী ছাত্র ছিল। তার মৃত্যুতে শিক্ষক ও শিক্ষার্থীদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।”
চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিলাল উদ্দিন আহাম্মেদ বলেন, “এক মাদ্রাসাছাত্রের মৃত্যুর বিষয়টি জেনেছি। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ পাওয়া যায়নি।
পড়ুন: বাস মালিকদের কাছে চাঁদা দাবি করা সেই যুবদল নেতার বিরুদ্ধে মামলা
দেখুন: তিন জেলায় সড়ক ও স্পিডবোট দুর্ঘটনায় নি হ ত ৩
ইম/


