২১/০২/২০২৬, ৫:৫৪ পূর্বাহ্ণ
19.2 C
Dhaka
২১/০২/২০২৬, ৫:৫৪ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

এসএসসিতে ময়মনসিংহ শিক্ষাবোর্ডে প্রথম ত্রিশালের তকি

ময়মনসিংহ শিক্ষা বোর্ডের চলতি বছরের এসএসসি পরীক্ষায় বিজ্ঞান বিভাগে সর্বোচ্চ নম্বর অর্জন করে বোর্ডসেরা হওয়ার গৌরব অর্জন করেছে ফারহান তানভির তকি। সে ১৩০০ নম্বরের মধ্যে ১২৫৯ নম্বর পেয়ে বোর্ডের সর্বোচ্চ ফলাফলধারী শিক্ষার্থী হিসেবে স্থান পেয়েছে।

বিজ্ঞাপন

তকি ময়মনসিংহ জিলা স্কুলের শিক্ষার্থী। সে ত্রিশাল পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। তার পিতার পৈতৃক বাড়ি ফুলবাড়িয়া উপজেলার রাধাকানাই ইউনিয়নের টুক্কিরপাড় গ্রামে। তিনি সিদ্দিক মোঃ ইসমাঈল ও মোছা: ছালমা খাতুন দম্পতির জ্যেষ্ঠ সন্তান। তার বাবা একজন ব্যবসায়ী এবং মা গৃহিণী।

বিদ্যালয় সূত্রে জানা গেছে, ছোটবেলা থেকেই তকি পড়াশোনায় একনিষ্ঠ, দায়িত্বশীল ও মেধাবী ছিল। পড়াশোনার প্রতি তার গভীর মনোযোগ ও আত্মনিবেদনই তাকে এনে দিয়েছে এই অসাধারণ সাফল্য।

তকির এমন সাফল্যে পরিবার, শিক্ষক, সহপাঠী ও এলাকাবাসীর মধ্যে আনন্দের জোয়ার বইছে। তার বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আব্দুস সালাম বলেন, “তকির এই কৃতিত্ব ময়মনসিংহ জিলা স্কুলের জন্য গর্বের। আমি আশেপাশের অন্যান্য স্কুলের ফলাফল যাচাই করেছি—সে-ই সর্বোচ্চ নম্বর পেয়েছে।”

তকির মা ছালমা খাতুন আবেগাপ্লুত হয়ে বলেন, “আমার ছেলে ছোটবেলা থেকেই অনেক মেধাবী ও পরিশ্রমী। তার এই অর্জন আমাদের জন্য অনেক বড় প্রাপ্তি।”

নিজের অনুভূতি জানিয়ে ফারহান তানভীর তকি বলেন, “নিয়মিত পড়াশোনা, সময় ব্যবস্থাপনা ও আল্লাহর ওপর বিশ্বাস রেখেই আমি প্রস্তুতি নিয়েছি। ভবিষ্যতে বিজ্ঞান ও গবেষণার মাধ্যমে দেশ ও মানুষের জন্য কিছু করতে চাই।”

শিক্ষকরা মনে করছেন, তকির মতো শিক্ষার্থীরা জাতির ভবিষ্যৎ। তাদের যোগ্যতায় ও সাফল্যে আলোকিত হবে আগামী প্রজন্ম।

পড়ুন: ১১ মাস ধরে জলাতঙ্ক ভ্যাকসিন সংকট, ভোগান্তিতে দিনাজপুরের খানসামার মানুষ

দেখুন: ডিজিটাল ক্লাসরুমে কমেছে শিক্ষার বৈষম্য

ইম/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন