বিজ্ঞাপন

ঘুষ বাণিজ্যের অভিযোগে ব্রাহ্মণবাড়িয়ায় হাইওয়ে থানার ওসিসহ ৬ জনকে প্রত্যাহার

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল খাঁটিহাতা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন রহমান ও সহকারী উপপরিদর্শক (এএসআই) বিপ্লু বড়ুয়াসহ ছয়জনকে তাৎক্ষণিক প্রত্যাহার করা হয়েছে।

বিজ্ঞাপন

গতকাল সোমবার তাঁদের থানা থেকে প্রত্যাহার করে হাইওয়ে পুলিশের কুমিল্লা অঞ্চলের পুলিশ সুপারের কার্যালয়ে সংযুক্ত করা হয়েছে।

হাইওয়ে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ৩ জুলাই সিলেট থেকে ঢাকাগামী পণ্যবাহী একটি কাভার্ড ভ্যান আটক করেন মহাসড়কে কর্তব্যরত টহল পুলিশের সদস্যরা। পরে তাঁরা অবৈধ পণ্য পরিবহনের অভিযোগ তুলে ওই কাভার্ড ভ্যান থেকে ৮০ হাজার টাকা হাতিয়ে নেন। এ নিয়ে বেসরকারি একটি টেলিভিশনে সংবাদ প্রচার করা হয়। এরপর গতকাল ওই থানার ওসিসহ ছয়জনকে তাৎক্ষণিক প্রত্যাহার করা হয়।

সরাইল খাঁটিহাতা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার দায়িত্বে থাকা উপরিদর্শক (এসআই) মো. সজীব মিয়া বলেন, একটা অভিযোগের ভিত্তিতে ছয়জনকে একসঙ্গে প্রত্যাহার করা হয়েছে। গতকাল থেকে আমি দায়িত্ব পালন করছি।

হাইওয়ে পুলিশের কুমিল্লা অঞ্চলের পুলিশ সুপার (এসপি) খাইরুল আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, একটি অভিযোগের ভিত্তিতে ওসিসহ ছয়জনকে সরাইল খাঁটিহাতা হাইওয়ে থানা থেকে প্রত্যাহার করে হাইওয়ে পুলিশের কুমিল্লা কার্যালয়ে সংযুক্ত করা হয়েছে। একজন অতিরিক্ত পুলিশ সুপার অভিযোগের বিষয়ে তদন্ত করছেন। তদন্ত প্রতিবেদনে অপরাধের মাত্রা অনুসারে তাঁদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

পড়ুন: এসএসসিতে ময়মনসিংহ শিক্ষাবোর্ডে প্রথম ত্রিশালের তকি

দেখুন: কোটাহীন চাকরি ও মেধাহীন শিক্ষা

ইম/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন