বিজ্ঞাপন

বার্ড-এর প্রতিষ্ঠাতা ড. আখতার হামিদ খানের ১১১তম জন্মবার্ষিকী উদযাপন

বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমি (বার্ড)-এর প্রতিষ্ঠাতা ও পল্লী উন্নয়নের পথিকৃৎ ড. আখতার হামিদ খানের ১১১তম জন্মবার্ষিকী উদযাপন করা হয়েছে।
মঙ্গলবার (১৫ জুলাই) কুমিল্লার বার্ড প্রাঙ্গণে দিনব্যাপী নানা কর্মসূচির মধ্য দিয়ে তাঁর স্মৃতিকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হয়।
জন্মবার্ষিকী উপলক্ষে বার্ড প্রাঙ্গণে স্থাপিত ড. আখতার হামিদ খানের ম্যুরালে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে দিনের কর্মসূচি শুরু হয়। পরে “ড. আখতার হামিদ খানের জীবন ও কর্ম” শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত সচিব ও বার্ডের মহাপরিচালক সাইফ উদ্দিন আহমেদ।
আলোচনা সভায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন বার্ডের পরিচালক সালাহ উদ্দিন ইবনে সাঈদ। সভাপতিত্ব করেন পরিচালক (প্রশাসন) মিজ আইরীন পারভিন। সভা সঞ্চালনা করেন সহকারী পরিচালক আব্দুল্লাহ-আল-মামুন।
অনুষ্ঠানে বার্ডের সাবেক মহাপরিচালক, প্রবীণ সমবায়ী, বাংলাদেশ সমবায় একাডেমির উপাধ্যক্ষ, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন এবং উন্মুক্ত আলোচনায় অংশগ্রহণ করেন।
আলোচনা সভায় প্রধান অতিথি বলেন, “সারা বিশ্বে পল্লী উন্নয়নে অগ্রদূত হিসেবে পরিচিত ড. আখতার হামিদ খান। তাঁর উদ্ভাবিত ‘কুমিল্লা মডেল’ আন্তর্জাতিকভাবে স্বীকৃত ও প্রশংসিত একটি উন্নয়ন কাঠামো।”
আলেচনা সভা শেষে বার্ড জামে মসজিদে মিলাদ মাহফিল ও বিশেষ দোয়ার আয়োজন করা হয়, যেখানে তাঁর আত্মার মাগফিরাত কামনা করে দোয়া করা হয়।

বিজ্ঞাপন

পড়ুন: ঘুষ বাণিজ্যের অভিযোগে ব্রাহ্মণবাড়িয়ায় হাইওয়ে থানার ওসিসহ ৬ জনকে প্রত্যাহার

দেখুন: সঠিক বাংলা ভাষা শিক্ষা থেকে বঞ্চিত প্রাথমিকের শিক্ষার্থীরা

ইম/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন