১৯/০২/২০২৬, ১৩:২৪ অপরাহ্ণ
30 C
Dhaka
১৯/০২/২০২৬, ১৩:২৪ অপরাহ্ণ
বিজ্ঞাপন

পটুয়াখালীতে জুলাই শহীদদের স্মরণে গণঅধিকার পরিষদের পদযাত্রা

জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণে ও গণহত্যার বিচারের দাবিতে পটুয়াখালীতে পদযাত্রা করেছে জেলা গণঅধিকার পরিষদ। বুধবার বিকালে নতুন বাজার গণঅধিকার পরিষদের জেলা কার্যালয়ের সামনে থেকে পদযাত্রাটি শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়।

পদযাত্রা শেষে সংক্ষিপ্ত সমাবেশ বক্তব্য রাখেন গনঅধিকার পরিষদের কেন্দ্রীয় অর্থ বিষয়ক সম্পাদক ও উচ্চতর পরিষদ সদস্য শহিদুল ইসলাম ফাহিম,  কেন্দ্রীয় যুগ্ন-সাধারন সম্পাদক ও উচ্চতর পরিষদের সদস্য মোঃ রবিউল ইসলাম, শহিদুল ইসলাম, জেলা গণঅধিকার পরিষদের সদস্য সচিব শাহ আলম সিকদার ও ছাত্রঅধিকার পরিসদের রুবেল মাহমুদ।

বক্তারা বলেন, জুলাই গণঅভ্যুত্থানের প্রায় একবছর হলেও এখনো পর্যন্ত ছাত্র জনতা হত্যাকারী ও ফ্যাসিস্টদের বিচারের আওতায় আনা হয়নি আর এই ব্যার্থতা উপদেষ্টা পরিষদের। তাই আগে ফ্যাসিস্টদের বিচার এবং রাষ্ট্র সংস্কার তারপর নির্বাচনের কথা বলেন তারা।

তারা আরও জানান আমরা যে ঐক্য নিয়ে জুলাই আন্দোলনের মধ্য দিয়ে দেশকে ফ্যাসিস্ট মুক্ত করেছি সে ঐক্য এক বছরের মধ্যে ভেঙে গেছে। একটি দল ফ্যাসিস্টদের ভূমিকায় অবতির্ণ হয়েছে। যার ফলে আজকে গোপালগঞ্জে জুলাই যোদ্ধারা হামলার স্বীকার হয়েছে। তাই দেশকে দূর্ণীতিমুক্ত ও ফ্যাসিষ্ট মুক্ত করতে ভিপি নুরের নেতৃত্বে গন অধিকার পরিষদ ও অংগ সংগঠন সব সময় মাঠে আছে। এসময় ছাত্র, যুব, শ্রমিক অধিকার পরিষদের অসংখ্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

পড়ুন : পটুয়াখালীতে ৬ দফা দাবীতে স্বাস্থ্য সহকারীদের অবস্থান কর্মসূচী পালিত

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন