১৯/০২/২০২৬, ১৩:২১ অপরাহ্ণ
30 C
Dhaka
১৯/০২/২০২৬, ১৩:২১ অপরাহ্ণ
বিজ্ঞাপন

পিরোজপুরে জুলাই শহীদ দিবস উপলক্ষে গণঅধিকার পরিষদের গণপদযাত্রা

‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে গণহত্যার বিচার, গণহত্যায় জড়িত ফ্যাসিস্টদের রাজনৈতিক নিষ্ক্রমণ ও রাষ্ট্র সংস্কারের দাবিতে গণঅধিকার পরিষদ (জিওপি) পিরোজপুর জেলা শাখার উদ্যোগে এক গণ পদযাত্রার আয়োজন করা হয়।

বুধবার (১৬ জুলাই) বিকেলে পুরাতন বাসস্ট্যান্ড থেকে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে পর্যন্ত এই পদযাত্রা অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন স্তরের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।

পদযাত্রায় বক্তব্য রাখেন, গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় নির্বাহী সংসদের যুগ্ম সাধারণ সম্পাদক আনিসুর রহমান মুন্না, শিল্প-বাণিজ্য ও বৈদেশিক বিনিয়োগ বিষয়ক সহ-সম্পাদক ইমরান খান রাছেল, সদস্য ইঞ্জিনিয়ার নিজামউদ্দীন, পিরোজপুর জেলা শাখার সিনিয়র সহ-সভাপতি আতিকুল ইসলাম মান্না, সহ-সভাপতি ইয়ার হোসেন রিপন ও ফোরকান হোসেন, শ্রমিক অধিকার পরিষদের জেলা সভাপতি ইমাম হোসেন, যুব অধিকার পরিষদের সাংগঠনিক সম্পাদক নুর ইসলাম রাসেল, এবং জেলা গণঅধিকার পরিষদের সাংগঠনিক সম্পাদক সিরাজ খান আরিফ উপস্থিত থেকে বক্তব্য রাখেন।

নেতৃবৃন্দ বলেন, গণতন্ত্র ও ন্যায়ের পথে এগিয়ে যেতে হলে গণহত্যার বিচার নিশ্চিত করতে হবে। এ ঘটনার সঙ্গে জড়িতদের রাজনৈতিক প্রশ্রয় বন্ধ করা ও একটি কার্যকর রাষ্ট্র সংস্কার আজ সময়ের দাবি। গণঅধিকার পরিষদ বরাবরই মানবাধিকারের পক্ষে কথা বলে আসছে এবং ভবিষ্যতেও এই লড়াই অব্যাহত থাকবে।

বিজ্ঞাপন

পড়ুন : পিরোজপুরে ভান্ডারিয়া উপজেলা বিএনপি’র দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন