32.8 C
Dhaka
০৬/০৩/২০২৬, ১২:১৭ অপরাহ্ণ
বিজ্ঞাপন

শ্রীবরদী পৌরসভার বহরে যুক্ত হলো নয়া বর্জ্য অপসারণ ট্রাক

শ্রীবরদী পৌরসভার ময়লা-আবর্জনা অপসারণে দীর্ঘদিনের সমস্যা কাটাতে অবশেষে ডাম্পিং ট্রাক পেলো পৌর প্রশাসন। ১৬ জুলাই বুধবার বিকেলে শ্রীবরদী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও পৌরসভার প্রশাসক শেখ জাবের আহমেদ ট্রাকের চাবি গ্রহন করেন। জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের আওতায় ‘৩২ পৌরসভা প্রকল্প’ এর অর্থায়নে ট্রাকটি প্রদান করা হয়। এসময় জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের পক্ষে চাবি হস্তান্তর করেন শ্রীবরদী উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী মো. মনিরুজ্জামান। এই গাড়ি পাওয়ায় ময়লা পরিবহনে দীর্ঘদিনের সমস্যা লাঘব হবে বলে জানান পৌর কর্তৃপক্ষ।

চাবি হস্তান্তর অনুষ্ঠানে শ্রীবরদী উপজেলা বিএনপির সদ্য সাবেক সভাপতি মো. আব্দুর রহিম দুলাল, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার রহুল আমিন তালুকদার, একাডেমিক সুপারভাইজার মোশাররফ হোসেন সহ উপজেলা প্রশাসন, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর এবং পৌরসভার বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

এসময় শ্রীবরদী উপজেলা বিএনপির সদ্য সাবেক সভাপতি মো. আব্দুর রহিম দুলাল বলেন, শহর পরিষ্কার রাখতে পৌরসভার যেমন দায়িত্ব রয়েছে তেমনি পৌরবাসীরও সমান দায়িত্ব রয়েছে। এই প্রকল্পের মাধ্যমে পৌরসভার বর্জ্য ব্যবস্থাপনায় গতি আসবে। ডাম্পিং ট্রাক হস্তান্তরের ফলে পৌরসভার বর্জ্য সংগ্রহ ও অপসারণ কার্যক্রম আরও কার্যকর হবে এবং পরিচ্ছন্নতা বৃদ্ধি পাবে।

এ ব্যাপারে শ্রীবরদী উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের সহকারী প্রকৌশলী মো. মনিরুজ্জামান বলেন, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর কর্তৃক গৃহীত প্রকল্প ‘৩২ পৌরসভা প্রকল্প’ এর আওতায় শেরপুর জেলার ২টি উপজেলায় পৌরসভার ময়লা-আবর্জনা স্থানান্তর সহজিকরণ করার লক্ষ্যে এই উদ্যোগ গ্রহণ করা হয়। এরই ধারাবাহিকতায় আজকে শ্রীবরদী পৌরসভার ডাম্পিং ট্রাকটি পৌর প্রশাসকের নিকট হস্তান্তর করা হয়েছে।

এ বিষয়ে শ্রীবরদী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) শেখ জাবের আহমেদ বলেন, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের অর্থায়নে গৃহীত প্রকল্পের আওতায় শ্রীবরদী পৌরসভায় একটি ডাম্পিং ট্রাক হস্তান্তর করা হয়েছে। এর ফলে পৌরসভার ময়লা-আবর্জনা দ্রুত স্থানান্তরের জন্য অনেক সহায়ক হবে। এতে পৌরসভার বিভিন্ন স্থান পরিস্কার ও দূর্গন্ধমুক্ত থাকবে এবং পরিবেশ ভালো থাকবে।

বিজ্ঞাপন

পড়ুন : শ্রীবরদীতে টিআর প্রকল্পে মসজিদের অর্থ আত্মসাতের অভিযোগ

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন