মৌলভীবাজারে জুলাই-আগষ্ট গণঅভ্যুন্থানে শহীদদের স্মরণে ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৬ জুলাই) সকালে দিনব্যাপী নানা আয়োজনে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে এই সভা অনুষ্ঠিত হয়।
এতে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মো: ইসরাইল হোসেন।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বুলবুল আহমেদ এর সঞ্চালনায় আলোচনা সভায় শহীদ আবু সাঈদ ও মৌলভীবাজারে গনঅভ্যুত্থানের সময়ের স্মৃতিচারন করে বক্তব্য রাখেন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আবুল খয়ের, জেলা জামায়াতের আমীর ইঞ্জিনিয়ার মো: শাহেদ আলী, জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য মো: ফখরুল ইসলাম, খেলাফত মজলিশের জেলা আমীর মাওলানা ফখরুল ইসলাম, এনসিপির যুগ্ন সমন্বয়কারী এহসান জাকারিয়া, যুবশক্তির কেন্দ্রীয় স্বমনয়ক জাকারিয়া ইমন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের তানজিয়া শিশির, সুমন ভূইয়া, কাজী মনজুর আহমেদ, শাহ মিছবাহ, হাসানুল বান্না সজিব, মোজাম্মেল হক লিটন, আব্দুস সালাম ও জুলাই আন্দোলনের আহতরা।
বক্তরা চব্বিশের জুলাই বিপ্লবে শহীদ হওয়া বীর ছাত্রনেতা ও আন্দোলনকারীদের আত্মত্যাগের কথা স্মরণ করে শহীদ আবু সাঈদের রক্তে গড়া নতুন বাংলাদেশকে জুলাই আকাঙ্খার চেতনায় গড়ে তুলতে সবাইকে এগিয়ে আসার আহবান জানান।
জেলা প্রশাসনের আয়োজনে সভায় সাধারণ শিক্ষার্থী, বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিরা, রাজনৈতিক দলের নেতাকর্মী এবং সরকারি বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীরা অংশ নেন।
পড়ুন : ব্যবসায়ী হত্যা: মৌলভীবাজারে স্লোগানে স্লোগানে প্রতিবাদ মিছিল


