১৯/০২/২০২৬, ২০:৩৮ অপরাহ্ণ
29 C
Dhaka
১৯/০২/২০২৬, ২০:৩৮ অপরাহ্ণ
বিজ্ঞাপন

জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে চরফ্যাশনে ছাত্রদলের দোয়া মাহফিল

জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে দোয়া মাহফিলের আয়োজন করেছে চরফ্যাশন উপজেলা, পৌর ও কলেজ ছাত্রদল । বুধবার চরফ্যাশন উপজেলা বিএনপি কার্যালয়ে জুলাই গণঅভ্যুত্থান স্মরণে এক দোয়ার আয়োজন করা হয়। এতে অংশ নেন জুলাই-আগস্টে আহত আন্দোলনকারী, চরফ্যাশন উপজেলা বিএনপি নেতৃবৃন্দ, ছাত্রদলের নেতার্কমীরা,এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, রাজনীতিক, সাংবাদিকসহ সর্বস্তরের মানুষ।
এ সময় চরফ্যাশন উপজেলা বিএনপি নেতৃবৃন্দ বলেন, ‘জুলাই-আগস্টে যারা রাজপথে রক্ত দিয়েছেন, তাদের পাশে দাঁডানো আমার নৈতিক দায়িত্ব বলে মনে করি। এখনো অনেক আহত সংগ্রামী ভাইদের চিকিৎসা ও পুনর্বাসনের প্রয়োজন রয়েছে। আমরা সব সময় তাদের পাশে ছিলাম, আছি এবং থাকব।’আর সেই কারনে আমাদের নেতা ভোলা-৪ সাবেক সংসদ সদস্য জনাব, আলহাজ্ব নাজিম উদ্দিন আলম, বিএনপি ভারপ্রাপ্ত চেযারম্যান তারেক রহমানের নিদ্দেশে জুলাই আগস্টের নিহত চরফ্যাশনের শহীদ ১৭ পরিবারের মাঝে বিএনপি ভারপ্রাপ্ত চেযারম্যানের পক্ষে আর্থিক অনুদান প্রদান করা হয়েছে। এছাড়া গত ২৬ জুন দুপুরে জনাব, আলহাজ্ব নাজিম উদ্দিন আলমের নিউডিউএসএস এর ব্যক্তিগত অফিসে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত চরফ্যাশন উপজেলার ওসমানগঞ্জ ইউনিয়নের যুবক বাবু পন্ডিত (২২) চিকিৎসার দায়িত্ব নিয়ে তাকে চিকিৎসার জন্য ৫০ হাজার টাকা আর্থিক অনুদান দিয়েছে ।
শহীদদের স্মরণে দোয়া মাহফিলের উপস্থিত ছিলেন চরফ্যাশন উপজেলা যুবদলের সাবেক সভাপতি আশরাফুর রহমান দিপু ফরাজি, চরফ্যাশন উপজেলা বিএনপির সাবেক সহসাধারণ সম্পাদক প্রভাষক গোলাম আকতার মইন, স্বেচ্ছাসেবক সভাপতি মীর ছায়েদ, উপজেলা ওলামাদলের নেতা সাবেক চেয়ারম্যান হাজী রফিক আছিলামী, উপজেলা ছাত্রদল সভাপতি আলী মুরতুজা , সম্পাদক জাহানসহ অনেকে।
আলোচনা সভা শেষে শহীদদের আত্মার মাগফিরাত কামনা এবং আহতদের সুস্থতা ও দীর্ঘাযু কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করা হয। পরে উপস্থিত সবার মাঝে খাবার বিতরণ করা হয।

বিজ্ঞাপন

পড়ুন: ঝিনাইদহে জুলাই গণ-হত্যাকারীদের বিচারের দাবিতে মোমবাতি প্রজ্বলন

দেখুন: ‘পেয়ারার সুবাস’ দেখা হলো না অভিনেতা আহমেদ রুবেলের

ইম/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন