ছাত্র-জনতা জুলাই-আগস্ট গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে মেহেরপুরে প্রতিকী ম্যারাথন অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার সকাল সাতটার সময় জেলা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের সামনে থেকে এ ম্যারাথন শুরু হয়। ম্যারাথন টি শহরের ওয়াপদা মোড়, কলেজ মোড়, হোটেল বাজার মোড় হয়ে জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে গিয়ে শেষ হয়। বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থী, সরকারি কর্মকর্তা-কর্মচারী তরুণ থেকে শুরু করে বিভিন্ন বয়সের শ্রেণি পেশার মানুষ ম্যারথনে অংশ গ্রহণ করেন । অংশগ্রহণকারীরা ৫ কিলোমিটার পথ পাড়ি দেয়।
ম্যারাথোনে অংশগ্রহণ করে প্রথম হয়েছেন মেহেরপুর গাংনী উপজেলার মোহাম্মদপুর গ্রামের শিপন আলী। দ্বিতীয় ও তৃতীয় হয়েছেন যথাক্রমে মেহেরপুর সদর উপজেলার আহসান হাবীব ও সাজ্জাদ হোসেন। পরে জেলা প্রশাসন কার্যালয় চত্বরে ম্যারাথনে অংশগ্রহণকারীদের মধ্য থেকে ৩৬ জুলাই উপলক্ষে ৩৬ জনকে মেডেল প্রদান করা হয় । পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক সিফাত মেহনাজ। অতিরিক্ত জেলা প্রশাসক তরিকুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার জামিনুর রহমান এ সময় সেখানে উপস্থিত ছিলেন।
এ ধরনের একটি প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পেরে ও বিজয়ী হয়ে উল্লাস প্রকাশ করেন অংশগ্রহণকারীরা।
জেলা প্রশাসক সিফাত মেহনাজ বলেন এই ধরনের আয়োজন তরুণদেরকে আরো বেশি উৎসাহিত করবে। এছাড়াও জুলাই আগস্ট গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে ৫ আগস্ট পর্যন্ত জেলা প্রশাসনের পক্ষ থেকে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন রয়েছে।
যুব উন্নয়ন অধিদপ্তরের সহযোগিতায় ও জেলা প্রশাসনের বাস্তবায়নে এ ম্যারাথন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
পড়ুন: মেহেরপুরে জেলা যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ
এস/


