১২/০২/২০২৬, ৭:৩৬ পূর্বাহ্ণ
16 C
Dhaka
১২/০২/২০২৬, ৭:৩৬ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

কুমিল্লায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ উপলক্ষে প্রতীকী ম্যারাথন

‘জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৫’ উপলক্ষে কুমিল্লায় অনুষ্ঠিত হয়েছে বর্ণাঢ্য প্রতীকী ম্যারাথন। শুক্রবার (১৮ জুলাই) সকাল ৭টায় শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়াম থেকে শুরু হয়ে নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে গিয়ে শেষ হয় দৌড়টি।

প্রায় ৫ কিলোমিটার দীর্ঘ এ ম্যারাথনে অংশ নেন বিভিন্ন শ্রেণি-পেশার শত শত মানুষ। ব্যানার, ফেস্টুন ও স্লোগানে মুখরিত এ আয়োজন প্রজন্মের মাঝে গণআন্দোলনের চেতনা ছড়িয়ে দেয়।

ম্যারাথনটি কুমিল্লা স্টেডিয়াম হয়ে কান্দিরপাড় ট্রাফিক মোড়, রাজগঞ্জ মোড়,কেন্দ্রীয় ঈদগাহ মোড়, ফৌজদারী মোড়,পুলিশ লাইন মোড়, ঝাউতলা,বাদুরতলা,কান্দিরপাড়, কুমিল্লা জিলা স্কুল সড়ক হয়ে পূনরায় স্টেডিয়াম এসে শেষ হয়।

ম্যারাথনের উদ্বোধন করেন কুমিল্লার জেলা প্রশাসক মো. আমিরুল কায়ছার। এ সময় উপস্থিত ছিলেন পুলিশ সুপার মোহাম্মদ নাজির আহমেদ খান, অতিরিক্ত জেলা প্রশাসক পঙ্কজ বড়ুয়াসহ জেলা প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী ও ক্রীড়া দপ্তরের কর্মকর্তারা।

দর্শনার্থীরা নগরীর বিভিন্ন মোড়ে দাঁড়িয়ে দৌড়বিদদের উল্লাসভরে উৎসাহ দেন। আয়োজনে সহায়তা করে যুব উন্নয়ন অধিদপ্তর ও জেলা ক্রীড়া অফিস।

আয়োজকরা জানান, জুলাইয়ের গণঅভ্যুত্থানের তাৎপর্য নতুন প্রজন্মের মাঝে তুলে ধরতেই এই প্রতীকী আয়োজন। গণতন্ত্র, সচেতনতা ও দেশপ্রেমের বার্তা ছড়িয়ে দিতে ভবিষ্যতেও এমন কর্মসূচি আরও বড় পরিসরে আয়োজনের প্রত্যাশা জানান তারা।

বিজ্ঞাপন

পড়ুন: এনসিপি নেতাদের গাড়িবহরে হামলার প্রতিবাদে কুমিল্লায় জামায়াতের বিক্ষোভ

এস/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন