খাগড়াছড়িতে অষ্টম শ্রেণির ত্রিপুরা শিক্ষার্থীকে গণধর্ষণের প্রতিবাদে এবং ধর্ষণকারীদের দ্রুত গ্রেফতার পূর্বক দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সংবাদ সম্মেলন করেছে ত্রিপুরা সম্প্রদায়ের বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা।
শুক্রবার (১৮ জুলাই) দুপুর ১২ টায় জেলা শহরের বাংলাদেশ ত্রিপুরা কল্যাণ সংসদ ভবনের হলরুমে এই সংবাদ সম্মেলন আয়োজন করেন বাংলাদেশ ত্রিপুরা কল্যাণ সংসদ, ত্রিপুরা ঐক্য পরিষদ, ত্রিপুরা স্টুডেন্টস ফোরাম, ত্রিপুরা যুব কল্যাণ সংসদ, ত্রিপুরা যুব ঐক্য পরিষদ, ত্রিপুরা যুব সংসদ ও বাংলাদেশ ত্রিপুরা শ্রমিক সংসদ।
আয়োজিত সংবাদ সম্মেলন সকল সংগঠনের সিনিয়র নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
সংবাদ সম্মেলনে তারা বলেন, আমরা কোনো ধর্ম বা গোষ্ঠীর বিরুদ্ধে নয়। আমরা চাই যারা ধর্ষণ করেছে তাদের প্রকৃত বিচার। ধর্ষকদের কোনো জাত বা ধর্ম নেই তারা শুধুই ধর্ষক। বাংলাদেশে যারা এমন কাজ করে তাদের প্রকৃত বিচার না হওয়ার কারনেই দিনে দিনে দেশের মধ্যে ধর্ষকের সংখ্যা বাড়ছে। এমন ঘটনাগুলো ঘটছে। যদি সরকার আইন অনুযায়ী এদের বিচার করতো তাহলে তারা এসব কাজ করতে সাহস পেতো না।
তারা আরও বলেন, ত্রিপুরা শিক্ষার্থী ধর্ষণের ঘটনায় খাগড়াছড়িতে প্রশাসন খুব ভালো ভূমিকা রেখেছে। আমরা এতে আশাবাদী ভালো বিচারিক কার্যক্রম হবে। কারন মামলা করার সাথে সাথে চারজন আসামী গ্রেপ্তার করেছে প্রশাসন আরো দুইজনকে ধরে যেনো প্রকৃত ধর্ষকদের সর্বোচ্চ শাস্তি প্রধান করেন এটাই আমাদের চাওয়া।
পড়ুন: খাগড়াছড়িতে চলছে সকাল-সন্ধ্যা অবরোধ
এস/


