১১/০২/২০২৬, ০:৩৬ পূর্বাহ্ণ
21 C
Dhaka
১১/০২/২০২৬, ০:৩৬ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

মৌলভীবাজারে শহীদদের স্মরণে জুলাই প্রতীকী ম্যারাথন

জুলাই-আগস্ট গণঅভ্যুত্থান দিবস ২০২৫ উদযাপন উপলক্ষে শহীদদের স্মরণে মৌলভীবাজারে জুলাই প্রতীকী ম্যারাথন অনুষ্ঠিত হয়েছে।

জেলা প্রশাসনের আয়োজনে শুক্রবার (১৮ জুলাই) সকাল ৭টায় এই ম্যারাথন প্রতিযোগিতা মৌলভীবাজার কেন্দ্রীয় শহীদ মিনার থেকে শুরু হয়ে পানি উন্নয়ন বোর্ড সংলগ্ন সোনা ভবন হয়ে ফের পৌরসভার মেয়র চত্তরের সামনে এসে শেষ হয়।

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো: বুলবুল আহমেদ এর সভাপতিত্বে প্রতিযোগিতায় আহতরা ছাড়াও সরকারি কর্মকর্তা-কর্মচারীবৃন্দসহ বিভিন্ন বয়সের মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন।

এসময় অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট তানভীর হোসেন, জেলা ক্রীড়া সংস্থা, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ, বিভিন্ন সরকারি-বেসরকারি দফতরের কর্মকর্তাবৃন্দ এবং আহত যোদ্ধাদের পরিবারের সদস্যরাও উপস্থিত ছিলেন।

পাঁচ কিলোমিটারের এই ম্যারাথনে অংশগ্রহণ করতে পেরে আনন্দিত হন জুলাই যোদ্ধারা।

বিজ্ঞাপন

পড়ুন: জুলাই শহীদ দিবসে মৌলভীবাজারে আলোচনা সভা

এস/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন