বিজ্ঞাপন

পটুয়াখালীতে বিভিন্ন মাদ্রাসা ও এতিমখানার শিক্ষার্থীদের মাঝে কুরআন উপহার

পটুয়াখালীর বিভিন্ন মাদ্রাসা ও এতিমখানার শিক্ষার্থীদের পবিত্র কুরআন মাজিদ উপহার প্রদান করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ও সহযোগী সংগঠন। শনিবার দুপুরে পৌর শহরের ব্যায়ামাগারে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কুরআন মাজিদ শিক্ষার্থীদের হাতে তুলে দেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল আলতাফ হোসেন চৌধুরী।

জেলা বিএনপি নেতা মাকসুদ আহম্মেদ বায়জিদ পান্নার সভাপতিত্বে উপহার প্রদান অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, প্রটেক্ট এনভায়রনমেন্ট এডভান্স ক্লাইমেট চেঞ্জ (পিস)-এর চেয়ারম্যান মোহাম্মদ মাহিব হাওলাদার, নির্বাহী পরিচালক মোহাম্মদ আলী, পটুয়াখালী ইমাম পরিষদের সভাপতি মাওলানা আবু সাঈদ প্রমুখ।

জেলা যুবদলের সাবেক সিনিয়র সহ-সভাপতি সৈয়দ মোস্তাফিজুর রহমান রুমির সঞ্চালনায় অনুষ্ঠানে পটুয়াখালী সদর, দুমকি ও মির্জাগঞ্জ উপজেলার বিভিন্ন মাদ্রাসা এবং এতিমখানার শিক্ষক কর্মকর্তা ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে প্রাথমিক ভাবে ১২০০ শিক্ষার্থীকে কোরআন মাজিদ উপহার দেয়া হয় যা পর্যায়ক্রমে ১০ হাজার জনকে দেয়া হবে।

পশ্চাৎপদ দক্ষিণাঞ্চলের মানুষের মাঝে ধর্মীয় শিক্ষা বিস্তার ও মূল্যবোধ সৃস্টির লক্ষ্যে এ উদ্যোগ নেয়া হয়েছে।

বিজ্ঞাপন

পড়ুন : দেশের আইনশৃঙ্খলার অবনতির প্রতিবাদে পটুয়াখালীতে যুবদলের বিক্ষোভ

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন