১৯/০২/২০২৬, ১৫:১৬ অপরাহ্ণ
32 C
Dhaka
১৯/০২/২০২৬, ১৫:১৬ অপরাহ্ণ
বিজ্ঞাপন

পিরোজপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পঞ্চম সিন্ডিকেট সভা অনুষ্ঠিত

পিরোজপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পিবিপ্রবি) ৫ম সিন্ডিকেট সভা অদ্য ১৯ জুলাই শনিবার সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের ঢাকাস্থ গেস্ট হাউজে অনুষ্ঠিত হয়েছে। সিন্ডিকেটের সভাপতি ও বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য অধ্যাপক ড. মো. শহীদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় সিন্ডিকেটের সকল সদস্য উপস্থিত ছিলেন। সভায় ২০২৫-২৬ অর্থবছরের মূল বাজেট বাবদ ৯ কোটি ৮০ লাখ টাকা অনুমোদন করা হয়।

সিন্ডিকেট সভায় অবহিত করা হয় যে, বিশ্ববিদ্যালয়ের জন্য সরকার কর্তৃক অনুমোদিত জমিতে স্থায়ী ক্যাম্পাস স্থাপনের নিমিত্ত ফিজিবিলিটি স্টাডি প্রকল্প গত ৩০ জুন ২০২৫ তারিখে অনুমোদিত হয়েছে, জাতীয় দৈনিকে বিজ্ঞাপন প্রকাশের মাধ্যমে বিভিন্ন পদে নিয়োগ প্রক্রিয়া চলমান রয়েছে এবং বিশ্ববিদ্যালয়ের ৪টি বিভাগের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের ১ম বর্ষের ১ম সেমিস্টারের ফলাফল প্রকাশ করা হয়েছে। সিন্ডিকেট সদস্যগণ বিশ্ববিদ্যালয়ের কার্যক্রমের অগ্রগতিতে সন্তোষ প্রকাশ করেন।

সভার শুরুতে জুলাই গণঅভ্যুত্থানে জীবন উৎসর্গকারী সকল শহীদকে গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ ও তাদের আত্মার মাগফিরাত কামনা এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করে দোয়া করা হয়। সভায় উপাচার্য মহোদয় নবপ্রতিষ্ঠিত বিশ্ববিদ্যালয়টিকে একটি আন্তর্জাতিক মানের বিশ্ববিদ্যালয় হিসেবে প্রতিষ্ঠা করার প্রত্যয় ব্যক্ত করলে সিন্ডিকেট সদস্যগণ সর্বাত্মক সহায়তা প্রদানের আশ্বাস প্রদান করেন।

বিজ্ঞাপন

পড়ুন : পিরোজপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে “জুলাই স্মরণ ও চলচ্চিত্র প্রদর্শনী”

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন