বিজ্ঞাপন

গোপালগঞ্জে পুলিশ ও গোয়েন্দা সংস্থার দায়িত্বে অবহেলা ছিল : মাহবুব আলম

গোপালগঞ্জে আওয়ামী সন্ত্রাসীদের হামলার প্রতিবাদ জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম-আহবায়ক মাহবুব আলম। তিনি বলেন, আমাদের শান্তিপূর্ণ সমাবেশে হামলা চালানো হয়েছে। প্রশাসনের গাফিলতি ছিল চোখে পড়ার মতো। বিশেষ করে পুলিশ ও গোয়েন্দা সংস্থার দায়িত্বে অবহেলা ছিল স্পষ্ট। তবুও স্থানীয় নেতাকর্মীদের সাহসিকতায় আমরা সফলভাবে সমাবেশ করেছি।

শনিবার (১৯ জুলাই) বিকেলে লক্ষ্মীপুর প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।

মাহবুব আলম জানান, ২২ জুলাই বিকেলে লক্ষ্মীপুরে ‘জনতার পদযাত্রা’ কর্মসূচির আয়োজন করেছে এনসিপি। উত্তর তেমুহনী আফনান চত্বর এলাকায় সমাবেশ শেষে পদযাত্রা শুরু হবে দক্ষিণ তেমুহনী থেকে। চাঁদপুর যাওয়ার পথে রামগঞ্জে সংক্ষিপ্ত পদযাত্রায় অংশ নেবেন কেন্দ্রীয় নেতারা।

তিনি আরও বলেন, “এই কর্মসূচির মাধ্যমে আমরা জনগণের অধিকার, ভোটাধিকার ও আত্মনির্ভরশীল রাষ্ট্র গঠনের বার্তা পৌঁছে দিতে চাই।”

এসময় উপস্থিত ছিলেন এনসিপি নেতা আলমগীর হোসেন, জাহাঙ্গীর আলম, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জেলা কমিটির আহবায়ক আরমান হোসেন, মুখ্য সংগঠক সাইফুল ইসলাম মুরাদ, যুগ্ম আহবায়ক আরিয়ান রায়হানসহ অনেকে।

বিজ্ঞাপন

পড়ুন : দেশ অস্থিতিশীল করার ষড়যন্ত্রের প্রতিবাদে লক্ষ্মীপুরে যুবদলের বিক্ষোভ

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন