১৮/০২/২০২৬, ১:২৭ পূর্বাহ্ণ
21 C
Dhaka
১৮/০২/২০২৬, ১:২৭ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

উচ্চকক্ষ নিয়ে আগামী ৩ দিনের মধ্যে একটা সিদ্ধান্ত হবে: আলী রীয়াজ

উচ্চকক্ষের বিষয়ে আগামী দু-তিন দিনের মধ্যে একটা সিদ্ধান্ত দেয়া যাবে বলে জানিয়েছেন ঐকমত্য কমিশনের সহ-সভাপতি ড. আলী রীয়াজ।

রোববার (২০ জুলাই) সকালে ফরেন সার্ভিস একাডেমিতে রাজনৈতিক দলের সঙ্গে বৈঠকের শুরুতে তিনি এই কথা বলেন।

আলী রীয়াজ জানান, ৩১ জুলাইয়ের মধ্যে সনদ প্রস্তুত করতে কাজ করছে কমিশন। অনেকগুলো বিষয়ে একমত হয়েছে রাজনৈতিক দলগুলো।

তিনি বলেন, ‘রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করে উচ্চকক্ষের বিষয়ে আগামী দু-তিন দিনের মধ্যে একটা সিদ্ধান্ত দেয়া যাবে।’

আজকে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ও প্রধানমন্ত্রীর একাধিক পদে থাকার বিধান নিয়ে আলোচনা হবে জানান কমিশনের সহ-সভাপতি।

তিনি বলেন, ‘তত্ত্বাবধায়ক সরকারের বিষয়ে বিএনপি, জামায়াতসহ চারটি রাজনৈতিক দলের পক্ষ থেকে প্রস্তাব এসেছে। সেগুলোর সঙ্গে কমিশনের প্রস্তাবসহ আলোচনা করা হবে।’

তত্ত্বাবধায়ক সরকারে বিষয়ে আজ সবাই একমত হতে পারবে বলে আশা প্রকাশ করেন আলী রীয়াজ।

বিজ্ঞাপন

পড়ুন: সমতার মর্যাদায় নারীকে সম্মানিত করা রাষ্ট্রের দায়িত্ব: ড. আলী রীয়াজ

এস/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন