22.7 C
Dhaka
০৪/০৩/২০২৬, ০:০১ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

চাঁপাইনবাবগঞ্জে পানিতে ডুবে-বজ্রপাতে ৩ শিশুর মৃত্যু

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে পদ্মা নদীর সংযোগ খালে ডুবে ও বজ্রপাতে ৩ শিশুর মৃত্যু হয়েছে। রোববার দুপুরে উপজেলার উজিরপুর ও চৌকা খড়িয়াল এলাকায় আলাদা দুটি ঘটনায় মারা যায় তারা।

শিবগঞ্জ থানার ওসি গোলাম কিবরিয়া ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মিজানুর রহমান এসব তথ্য নিশ্চিত করেছেন।
ডুবে মৃত শিশুরা হল- উপজেলার উত্তর উজিরপুরের ওমর আলীর ছেলে মো. আনিম আলী (১১) ও মুকুল আলীর মেয়ে মোসা. মিম খাতুন (১০)।

বজ্রপাতে মৃত শিশু হল- মনাকষা ইউনিয়নের চৌকা পন্ডিতপাড়ার রাজুু সিংহের ছেলে রোহিত সিংহ (৬)।

ওসি গোলাম কিবরিয়া বলেন, দুপুরে পদ্মা নদীর সংযোগ একটি খালে নদীতে গোসল করতে যায় শিশু আনিম ও মিম খাতুন। এ সময় অসাবধানতাবশতঃ গভীর পানিতে চলে গেলে ডুবে মারা যায় তারা। পরে এলাকাবাসী ও পুলিশের সহযোগিতায় আনিম ও মিমের মরদেহ উদ্ধার করা হয়।

অন্য দিকে চৌকা খড়িয়াল সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে বজ্রপাতে মারা যায় ওই বিদ্যালয়ের শিশু শ্রেণির শিক্ষার্থী রোহিত সিংহ।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মিজানুর রহমান জানান, বৃষ্টির মধ্যে রোহিত এক স্থান থেকে আরেক স্থানে যাচ্ছিল। এ সময় বজ্রপাত হলে সে গুরুতর আহত হন। বিদ্যালয়ের শিক্ষক ও স্থানীয়রা তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

বিজ্ঞাপন

পড়ুন : চাঁপাইনবাবগঞ্জে শিশুর ওপর পুলিশের ‘বল প্রয়োগের’ ভিডিও ভাইরাল

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন