31.2 C
Dhaka
০৪/০৩/২০২৬, ১৩:২১ অপরাহ্ণ
বিজ্ঞাপন

শ্রীপুরে বকেয়া বেতনের দাবিতে শ্রমিকদের মহাসড়ক অবরোধ

গাজীপুরের শ্রীপুরে বকেয়া বেতনের দাবিতে টায়ার জ্বালিয়ে ঢাকা ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছে এএ ইয়াং মিলস্ লিমিটেড নামে একটি কারখানার শ্রমিকর।

এসময় বিক্ষুব্ধ শ্রমিকরা কারখানায় ব্যাপক ভাংচুর করে। এতে করে মহাসড়কের দুপাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে।

রবিবার (২০ জুলাই) সন্ধ্যা সাড়ে ৭টা থেকে উপজেলার জৈনাবাজার এলাকায় বকেয়া বেতন ও ছুটির টাকার দাবিতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করে এএ ইয়াং মিলস্ লিমিটেড নামক কারখানার শ্রমিকরা।

এএ ইয়াং মিলস্ লিমিটেড কারখানার শ্রমিক সালমা আক্তার অভিযোগ করে বলেন, আমাদের বেতন পাওয়ার কথা মাসের ৭ তারিখ। কিন্তু দেওয়া ১০ তারিখ তবুও আমরা মেনে নেই। কিন্তু এখনও জুন মাসের বেতন পরিশোধ করেনি। তাহলে আমরা কিভাবে সংসার চালায়। আমাদের বাড়ি ভাড়া দোকান বাকি এগুলো তো কেউ শুনতে চায় না।

এএ ইয়াং মিলস্ লিমিটেড কারখানার শ্রমিক জয় সরকার বলেন, জুন মাসের বেতন দেওয়ার কোন খবর নেই। আরেক মাসের বেতনের সময় চলে আসছে। দেওয়ালে মিঠ ঠেকলে রাস্তায় নামতে হয়। এটা কি করে বলবো। আমাদের ঘরে চালডাল নেই। সন্তানের লেখাপড়ার খরচ দিতে পারছি না। রাতে কেন রাস্তায় এসেছি এটা বিবেক দিয়ে চিন্তা করলে উত্তর পাবেন। আমরা এমনিতেই কাউকে ভোগান্তিতে ফেলছি না।

ফাতেমা নামের এক শ্রমিক বলেন, আমরা আমাদের ন্যায্য দাবী আদায় করতে রাস্তায় নামতে হচ্ছে। যে বেতন পায় দোকান বাকি আর ঘরভাড়া দিয়ে শূন্য হাতে বাসায় ফিরতে হয়। আমাদের বেতনের অপেক্ষায় থাকে বৃদ্ধ মা বাবা সন্তান। এই সামান্য বেতনের চাকুরীতে তাদের সামান্য চাহিদা পূরণ করতে হয়। তবুও সঠিক সময়ে বেতন পাচ্ছি না।

এএ ইয়াং মিলস্ লিমিটেড কারখানার মানবসম্পদ বিভাগের কর্মকর্তা মোহাম্মদ সুলতান উদ্দিন বলেন, বেতনভাতা পরিশোধের জন্য কারখানার উর্ধতন কতৃপক্ষের সঙ্গে আলোচনা হচ্ছে। এবিষয়ে সিদ্ধান্ত হলে শ্রমিকদের জানানো হবে। কিন্তু এর আগেই শ্রমিকরা কারখানায় ভাংচুর করে রাস্তা নামে।

মাওনা হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আয়ুব আলী বলেন, সন্ধ্যা ৭টা থেকে ঢাকা ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে এএ ইয়াং মিলস্ লিমিটেড কারখানার শ্রমিকেরা। প্রশাসন আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষে সমস্যা সমাধানে কারখানা কতৃপক্ষ ও শ্রমিকদের সঙ্গে আলোচনা করে রাত ১০ দিকে মহাসড়ক থেকে সরিয়ে দেয়া হয়। এখন যান চলাচল স্বাভাবিক রয়েছে।

বিজ্ঞাপন

পড়ুন: গাজীপুরে কাভার্ডভ্যান-সিএনজি সংঘর্ষে নিহত ৫

এস/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন