শিশু কিশোরদের অধিকার বিষয়ক সংগঠন কচি কণ্ঠের আসরের পক্ষ থেকে উওরা মাইলস্টোন স্কুলে বিমান দুর্ঘটনায় নিহত শিশু কিশোর সহ অন্যান্যদের প্রতি গভীর শোক ও আহতদের প্রতি সমবেদনা জানাচ্ছি।
এই হৃদয়বিদারক বিমান দুর্ঘটনায় ১৯ জনের করুণ মৃত্যু এবং দেড় শতাধিক মানুষের গুরুতর আহত হওয়ার ঘটনায় জাতি গভীর শোকাহত। এই ভয়াবহ মানবিক বিপর্যয়ে কেন্দ্রীয় কচি কণ্ঠের আসর(একটি জাতীয় শিশু-কিশোর সংগঠন) নিহতদের রুহের মাগফিরাত কামনা করছে এবং আহতদের দ্রুত আরোগ্য কামনা করছে।
সংগঠনের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান হেমায়েত হোসেন এক শোকবার্তায় বলেন, “নিস্পাপ শিশুদের কণ্ঠ আজও বিমূর্ত এই শোকগাথায় থমকে গেছে। আমরা নিহতদের পরিবারের প্রতি গভীর সহানুভূতি জানাই এবং সকলকে ধৈর্য ধারণ করার আহ্বান জানাচ্ছি। একইসাথে, সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অনুরোধ করছি দুর্ঘটনার সঠিক তদন্ত ও ভবিষ্যতে এমন বিপর্যয় প্রতিরোধে কার্যকর ব্যবস্থা গ্রহণ করতে।”
এই মর্মান্তিক ঘটনায় জাতির প্রতিটি সচেতন নাগরিকের মতো কচি কণ্ঠের আসরের শিশুরাও শোকাহত।
আমরা বিশ্বাস করি, এই মুহূর্তে একাত্মতা, সহানুভূতি এবং সমবেদনা প্রকাশই জাতির মূল শক্তি হয়ে উঠতে পারে।
পড়ুন : ভবনের এক পাশ দিয়ে ঢুকে আরেক পাশ দিয়ে বের হয়ে যায় বিমানটি


