ঢাকার উত্তরায় বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হওয়ার ঘটনায় রাজশাহীর পাইলট তৌফিক ইসলাম সাগরের মৃত্যুর ঘটনায় তার বাড়িতে চলছে শোকের মাতম। সোমবার দুপুরে রাজশাহী উপশহরের তিন নম্বর সেক্টরে তার বাসায় এসে পরিবারের স্বজনদের আহাজারি করতে দেখা গেছে।
এদিকে সাগরের পরিবারকে বিমান বাহিনীর একটি হেলিকপ্টার ঢাকায় নিয়ে যাওয়া হয়েছে। সোমবার বিকেল পাঁচটার দিকে রাজশাহী এয়ারপোর্ট হতে তাদের ঢাকায় নিয়ে যাওয়া হয়। পাইলট সাগরের মেজ চাচা মতিউর রহমান এসব তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, আমরা কিছুক্ষণ আগে তার মৃত্যুর খবর শুনতে পেয়েছি। বিমান বাহিনীর পক্ষ থেকে একটি হেলিকপ্টার এয়ারপোর্টে পাঠানো হয়েছে। সেই হেলিকপ্টারে করে সাগরের বাবা তোহরুল ইসলাম, মা সালেহা খাতুন ও ছোট বোন বৃষ্টিকে নিয়ে ঢাকায় রওনা হয়েছে।
তিনি বলেন, সম্প্রতি সাগর রাজশাহী এসেছিলেন। সাগর ছয় মাস আগে একটি বিয়েও করেছেন। তার কোন বাচ্চাকাচ্চা নেই। ছোট ভাই লাশ নিয়ে আসলে তারপর তাদের প্রত্যেকবারই সোনা মসজিদ না রাজশাহী কোথায় দাফন হবে সেটি সিদ্ধান্ত হবে।
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

