29.8 C
Dhaka
০৬/০৩/২০২৬, ১৯:৪৫ অপরাহ্ণ
বিজ্ঞাপন

বাগেরহাটে শ্রমিক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে মিথ্যাচার, অপপ্রচার, সরকারের নির্লিপ্ততা এবং সারা দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাগেরহাট জেলা শ্রমিক দল।

সোমবার (২১ জুলাই) বিকেলে জেলা শ্রমিক দলের সাবেক সভাপতি সরদার লিয়াকত আলীর নেতৃত্বে শহরের শিশু হাসপাতাল মোড় থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে কেন্দ্রীয় শহিদ মিনারে এসে সমাবেশের মাধ্যমে মিছিলটি শেষ হয়। সমাবেশে সভাপতিত্ব করেন সরদার লিয়াকত আলী।

সমাবেশে বক্তারা অভিযোগ করেন, একটি মহল মিডফোর্ডে ব্যবসায়ী সোহাগ হত্যাকান্ডের দায় শ্রমিক দলের ওপর চাপানোর চেষ্টা করছে। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের আধুনিক ও চৌকস নেতৃত্ব এবং বিএনপির গণতান্ত্রিক রাজনীতিকে প্রশ্নবিদ্ধ করতে একটি মহল অপচেষ্টা চালাচ্ছে এবং তারই ধারাবহিকতায় তারেক রহমানকে টার্গেট করে একর পর এক ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে। তাঁরা আরও বলেন, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির পেছনে সরকারের নির্লিপ্ততা স্পষ্ট। এই পরিস্থিতির অবসানে সরকারকে দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানাচ্ছি।

এসময় সমাবেশে উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সমন্বয়ক ও সাবেক সভাপতি এম এ সালাম, যুগ্ম আহবায়ক শেখ শমসের আলী মোহন, আহ্বায়ক কমিটির সদস্য খান মনিরুল ইসলাম, হাদিইজ্জামান হিরো, সৈয়দ নাসির আহম্মেদ মালেক, জেলা যুবদলের সাবেক সাধারন সম্পাদক মোঃ সুজন মোল্লা, সেচ্ছাসেবক দলের আহবায়ক জাহিদুল ইসলাম শান্তসহ প্রমুখ।

বিজ্ঞাপন

পড়ুন : বাগেরহাটে বিএনপির সপ্তাহব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির সূচনা

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন