বিজ্ঞাপন

পিরোজপুরে শ্রমিক দলের বিক্ষোভ

জিয়াউর রহমানের ছবি অবমাননা এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে কটুক্তির প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে পিরোজপুর জেলা শ্রমিক দল।

সোমবার (২১ জুলাই) বিকেলে পিরোজপুর পৌরসভার সামনের সড়ক থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়কসমূহ প্রদক্ষিণ করে। পরে জেলা বিএনপির কার্যালয়ের সামনে গিয়ে একটি সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।

সমাবেশে বক্তব্য রাখেন, পিরোজপুর জেলা বিএনপির আহ্বায়ক অধ্যক্ষ আলমগীর হোসেন, সদস্য সচিব গাজী ওয়াহিদুজ্জামান লাভলু, সিনিয়র সদস্য অ্যাডভোকেট আবুল কালাম আকন, জেলা শ্রমিক দলের সভাপতি আব্দুস সালাম বাতেন, সাধারণ সম্পাদক আফজাল হোসেন টিপু, সাংগঠনিক সম্পাদক মাহতাব উদ্দিন রিপনসহ জেলা বিএনপি ও অঙ্গ-সংগঠনের নেতৃবৃন্দ।

বক্তারা বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষক এবং দেশের গণতন্ত্রের পথিকৃৎ। তার ছবি অবমাননা করার মাধ্যমে ইতিহাস বিকৃতির চেষ্টা করা হয়েছে, যা স্বাধীনতাকামী জনগণের জন্য চরম অবমাননাকর। একইসঙ্গে তারা তারেক রহমানকে নিয়ে কটুক্তির তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।

নেতৃবৃন্দ হুঁশিয়ারি দিয়ে বলেন, এই ধরনের ষড়যন্ত্রমূলক বক্তব্য ও কর্মকাণ্ড রাজনৈতিক উত্তেজনা সৃষ্টি করতে পারে, যা কখনোই সহ্য করা হবে না। তারা এসব ঘটনার সুষ্ঠু তদন্ত এবং দায়ীদের শাস্তির দাবি জানান।

বিক্ষোভ ও সমাবেশে শ্রমিক দলের বিভিন্ন ইউনিটের নেতাকর্মী ছাড়াও বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের অসংখ্য নেতা-কর্মী অংশগ্রহণ করেন।

বিজ্ঞাপন

পড়ুন : পিরোজপুরে জেলা স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন