০২/০৩/২০২৬, ১:১০ পূর্বাহ্ণ
22.4 C
Dhaka
০২/০৩/২০২৬, ১:১০ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

বিমান দুর্ঘটনার ছবি দেখে প্যানিক অ্যাটাক পরীমণির, হাসাপাতালে ভর্তি

বিমান দুর্ঘটনার ছবি দেখে প্যানিক অ্যাটাক করেছেন চিত্রনায়িকা পরীমণি। তাকে একটি বেসরকারী হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বিজ্ঞাপন

সোমবার (২১ জুলাই) দুপুর ১টার দিকে দুর্ঘটনায় পড়ে বাংলাদেশ বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান। বিমানটি উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের একটি ভবনে গিয়ে পড়ে বিধ্বস্ত হয়। সঙ্গে সঙ্গে বিমান ও স্কুল ভবনটিতে আগুন ধরে যায়। যে ভবনে এটি বিধ্বস্ত হয় সেখানে বহু স্কুল পর্যায়ের শিক্ষার্থী ছিল। যাদের বেশিরভাগই হতাহত হয়েছে।

এ বিমান দুর্ঘটনায় শেষ খবর পাওয়া পর্যন্ত নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৭ জনে ও নিহতের মধ্যে ২৫ জনই শিশু এবং বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন অনেকে।

এই দুর্ঘটনা দেখে স্বাভাবিক থাকতে পারছেন না স্বাভাবিক মানুষ। শোকে কাতর পুরো বিনোদন অঙ্গন।

চিত্রনায়িকা পরীমণির ফেসবুক থেকে জানা গেল তিনি কোমলমতি শিশুদের এমন ছবি দেখে প্যানিক অ্যাটাকের শিকার হয়েছেন। তিনি জানিয়েছেন, তাকে হাসপাতালে ভর্তি হতে হয়েছে। ফেসবুকে তার অবস্থান উল্লেখ করেছেন একটি বেসরকারী হাসপাতালের ঠিকানা।

পরীমণি তার ফেসবুক স্ট্যাটাসে লিখেছেন, ‘আগুনের একটা ট্রমা আমার আছে ছোটোবেলা থেকে। সেটা যে এখনও এতো ভয়ংকর ভাবে আছে সেটা এভাবে বুঝতে পারি নাই আগে।’

তার ভাষায়, ‘গতকালের দুর্ঘটনায় ছোট ছোট বাচ্চাগুলোর পোড়া শরীরের ছবি/ভিডিও দেখে আমার খুব খারাপ ভাবে প্যানিক অ্যাটাক হয়! রাতে হসপিটালে এ‍্যাডমিশন নিতে হয়। বুকের ভেতর ধরফর করে শুধু। আহারে এই শোক ওই মায়েরা কিভাবে সহ্য করবে আল্লাহ! আল্লাহ আল্লাহ…

পড়ুন: উত্তরায় প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত, তারকাদের মাঝে শোকের মাতম

এস/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন