২৮/০২/২০২৬, ১৩:৫৯ অপরাহ্ণ
30.6 C
Dhaka
২৮/০২/২০২৬, ১৩:৫৯ অপরাহ্ণ
বিজ্ঞাপন

ঢাকায় ও আশপাশের এলাকায় বাড়বে দিনের তাপমাত্রা

ঢাকা ও আশপাশের এলাকায় দিনের তাপমাত্রা বাড়বে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। একই সঙ্গে দক্ষিণ দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে।

বুধবার (২৩ জুলাই) সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার জন্য দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, ঢাকা ও এর পার্শ্ববর্তী এলাকায় দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।

পাশাপাশি আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকতে পারে। সেই সঙ্গে আবহাওয়া শুষ্ক থাকার সম্ভাবনা রয়েছে।

আজ সকাল ৬টায় ঢাকায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৮.৪ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল ৯৩ শতাংশ।

মঙ্গলবার (২২ জুলাই) ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩৪ ডিগ্রি সেলসিয়াস। রেকর্ড করা হয়েছে বৃষ্টিপাতও, ২৫ মিলিমিটার।

বিজ্ঞাপন

পড়ুন: ঢাকায় বাড়বে দিনের তাপমাত্রা, থাকবে ভ্যাপসা গরম

এস/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন