বিজ্ঞাপন

এইচএসসির ২২ ও ২৪ জুলাইয়ের স্থগিত পরীক্ষা একই দিনে: শিক্ষা উপদেষ্টা

এইচএসসি ও সমমানের ২২ ও ২৪ জুলাইয়ের স্থগিত পরীক্ষা একই দিনে নেবে সরকার। ২২ জুলাইয়ের পরীক্ষা সকালে এবং ২৪ জুলাইয়ের পরীক্ষা বিকেলে নেওয়া হবে বলে জানিয়েছেন শিক্ষা উপদেষ্টা সি আর আবরার। কবে এই দুই পরীক্ষা নেওয়া হবে এখনো সেই সিদ্ধান্ত হয়নি বলেও জানান উপদেষ্টা৷

আজ (বুধবার) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে উপদেষ্টা এ কথা জানান।

তিনি বলেন, ২২ ও ২৪ জুলাইয়ের পরীক্ষা কবে নেওয়া হবে বিজ্ঞপ্তির মাধ্যমে তা জানিয়ে দেব। তবে ২২ জুলাইয়ের পরীক্ষা সকালে এবং ২৪ জুলাইয়ের পরীক্ষা একই দিন বিকেলে নেওয়া হবে।

রাজধানী উত্তরার মাইলস্টোন স্কুল ও কলেজে প্রশিক্ষণ বিমান বিধ্বস্তে হতাহতের ঘটনায় ২২ জুলাইয়ের পরীক্ষা স্থগিত করে সরকার। পরীক্ষা শুরুর কয়েক ঘণ্টা আগে রাত ৩টায় ওইদিনের পরীক্ষা স্থগিতের সিদ্ধান্তের কথা জানায় সরকার। এ নিয়ে ব্যাপক সমালোচনা হয়। মঙ্গলবার দিনভর উপদেষ্টার পদত্যাগ চেয়ে সচিবালয়ে সামনে বিক্ষোভ করেন শিক্ষার্থীরা।

বিজ্ঞাপন

পড়ুন: আমার কাজে কোনো ব্যত্যয় হয়েছে বলে আমি মনে করি না: শিক্ষা উপদেষ্টা

এস/


বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন