২১/০২/২০২৬, ৯:২৪ পূর্বাহ্ণ
24.9 C
Dhaka
২১/০২/২০২৬, ৯:২৪ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

ফুটবলার ঋতুপর্ণা চাকমার মায়ের চিকিৎসার জন্য সরকারের ২ লাখ টাকা অনুদান

বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দলের কৃতী ফুটবলার ঋতুপর্ণা চাকমার মায়ের চিকিৎসার জন্য সরকারের পক্ষ থেকে দুই লাখ টাকা আর্থিক অনুদান দিয়েছে রাঙামাটি জেলা প্রশাসন।

বিজ্ঞাপন

বুধবার (২৩ জুলাই) বিকালে রাঙামাটি জেলাপ্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে ঋতুপর্ণার বড় বোন পাম্পি চাকমার হাতে চেক তুলে দেন রাঙামাটি জেলাপ্রশাসক মোহাম্মদ হাবিব উল্লাহ।

এসময় জেলাপ্রশাসক মোহাম্মদ হাবিব উল্লাহ বলেন, ঋতুপর্ণা আমাদের দেশের গর্ব। তাঁর মায়ের অসুস্থতার খবর পাওয়ার পর বিভিন্ন রাজনৈতিক দলসহ অনেক প্রতিষ্ঠান তাদের পাশে দাঁড়িয়েছে, অর্থ সহায়তা প্রদান করেছে। আমরা জেলা প্রশাসন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়কে এ বিষয়ে অবগত করার পর মন্ত্রণালয় এই অর্থ বরাদ্দ দিয়েছে। আমরা ঋতুপর্ণার মায়ের সুস্থতার জন্য সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করি।

এসময় উপস্থিত ছিলেন রাঙামাটির অতিরিক্ত জেলাপ্রশাসক (সার্বিক) মোহাম্মদ রুহুল আমীন, কাউখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাজী আতিকুর রহমানসহ জেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তারা। ঋতুপর্ণা চাকমার বোন পাম্পি চাকমা আর্থিক সহায়তা দেওয়ার জন্য পরিবারের পক্ষ থেকে সরকারকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন।

প্রসঙ্গত, ফুটবলার ঋতুপর্ণা চাকমার মা বসুবতি চাকমা প্রায় দেড় বছর ধরে নানা শারীরিক অসুস্থতায় ভুগছেন। ঋতুর মায়ের অসুস্থতার খবর পেয়ে গত (৯ জুলাই) গ্রামের বাড়ি কাউখালী উপজেলার ঘাগড়া মগাছড়ি গ্রামে ঋতুর অসুস্থ মাকে দেখতে যান বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী ও রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান কাজল তালুকদার। এসময় চিকিৎসা সহায়তা হিসেবে বিএনপির পক্ষ থেকে নগদ ২ লাখ টাকা আর জেলা পরিষদের পক্ষ থেকে ৩ লক্ষ টাকার চেক দেয়া হয়।

পড়ুন: সুবর্ণচরে ব্যবসায়ীর বিরুদ্ধে মিথ্যা সংবাদ প্রকাশের প্রতিবাদে সংবাদ সম্মেলন ও মানববন্ধন

দেখুন: পদ্মা সেতুর ঋণের প্রায় ৩১৭ কোটি টাকা ফেরত দিলো কর্তৃপক্ষ

ইম/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন