পরশুরাম উপজেলা নির্বাহী অফিসার আরিফুর রহমান এর বদলী জনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয় পরশুরাম অফিসার্স ক্লাবে।
বুধবার ২৩ জুলাই পরশুরাম অফিসার্স ক্লাবে উপস্থিত থেকে স্মৃতি স্বারণ করেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য আবু তালেব,পরশুরাম মডেল থানার অফিসার ইনচার্জ নুরুল হাকিম,পরশুরাম শিক্ষক সমিতির সভাপতি জয়নুল আবেদীন,পরশুরাম প্রেস ক্লাবের সভাপতি এম এ হাসান,সাধারণ সম্পাদক মহিউদ্দিন সহ প্রেস ক্লাবের সকল সদস্যরা,পরশুরাম উপজেলা যুবদলের আহ্বায়ক শামসুল আলম শাকিল,বিআর ডিবির চেয়ারম্যান আবু তালেব রিপন সহ বিএনপির বিভিন্ন নেতৃবৃন্দ।
এছাড়া পরশুরামের তিনটি ইউনিয়ন এর প্রশাসনিক কর্মকর্তা ও সচিব গণ সহ,উপজেলার সরকারি কর্মকর্তাবৃন্দরা উপস্থিত থেকে বিদায়ী ইউএনও এর অল্প সময়ের নানা কর্মকাণ্ডের প্রশংসনীয় দিক গুলো তুলে ধরেন,পরবর্তী কর্মস্থলের সফলতা কামনা করে বক্তব্য রাখেন।
এসময়ে পরশুরামের বিদায়ী ইউএনও আরিফুর রহমান বলেন আমি সততা ও নিষ্ঠার সাথে সবসময় কাজ করার চেষ্টা করেছি,আমি কখনো খারাপ বা অন্যয় কাজের সহযোগী হয়ে কাজ করা অতীতে ও হয়নি,ভবিষ্যতে আমার দ্বারা কোন দুই নাম্বার কাজ হবেনা,সুতরাং সকলের দোয়া আর ভালোবাসা নিয়ে ভবিষ্যতে আরও ভালো কাজ করতে পারি।
বিদায়ী ইউএনও কে ক্রেস্ট ও বিভিন্ন উপহার সামগ্রী প্রদান করেন পরশুরাম প্রেস ক্লাব, বক্স মাহমুদ, চিথলিয়া, মির্জানগর ইউনিয়ন পরিষদ, উপজেলা অফিসার্স বৃন্দ,পরশুরাম উপজেলা বিএনপি, উপজেলা জামায়াতে ইসলাম, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতি, পরশুরাম করাত কল সমিতিসহ বিভিন্ন সংগঠন।
পরশুরাম উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফুর রহমান পরবর্তীতে পরিকল্পনা মন্ত্রনালয়ে সিনিয়র সহকারী সচিব হিসেবে যোগদান করবেন।
পড়ুন : ফেনীর পরশুরামে সাড়ে ৩ কোটি টাকার রাস্তা নির্মাণে অনিয়মের অভিযোগ


