বিজ্ঞাপন

নাটোরে ট্রাক-মাইক্রোবাস সংঘর্ষের ঘটনায় ঘাতক চালক আটক

নাটোরের বড়াইগ্রামে ট্রাক ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষের ঘটনায় একই পরিবারের ৭ জন সহ মোট আটজন নিহত হওয়ার ঘটনায় ঘাতক ট্রাকচালককে র‍্যাব ও পুলিশের যৌথ অভিযানে গ্রেফতার করা হয়েছে। বুধবার (২৩ জুলাই) সকালে বড়াইগ্রামের আইরমাড়ি ব্রিজ এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। ঘটনার পরপরই ট্রাকচালক পালিয়ে যায়। তবে র‍্যাব ও পুলিশের সমন্বিত অভিযানে তাকে শনাক্ত ও গ্রেফতার করা হয়। পরে তাকে বনপাড়া হাইওয়ে থানায় হস্তান্তর করা হয়েছে।

এর আগে, নিহতরা মাইক্রোবাসে কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার ধর্মদহ গ্রাম থেকে সিরাজগঞ্জে রোগী দেখতে যাচ্ছিলেন। পথে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক মাইক্রোবাসটিকে চাপা দিলে ঘটনাস্থলেই পাঁচজন মারা যান। পরবর্তীতে হাসপাতালে নেওয়ার পর বাকি তিনজনেরও মৃত্যু হয়।

বনপাড়া হাইওয়ে থানার ওসি ইসমাইল হোসেন জানান, ঘাতক ট্রাকটির (ঢাকা মেট্রো-ট ২৪-৪৮৬৪) চালকের বিরুদ্ধে বড়াইগ্রাম থানায় মামলা (নং-২৫, তারিখ: ২৩/০৭/২০২৫) দায়ের করা হয়েছে। মামলাটি করা হয় সড়ক পরিবহন আইন ২০১৮-এর ৯৫/৯৮/১০৫ ধারায়।

বিজ্ঞাপন

পড়ুন: নাটোরে ট্রাক ও মাইক্রোবাসের সংঘর্ষে ৫ নারীসহ নিহত বেড়ে ৮

এস/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন