বিজ্ঞাপন

চড়া চাল-সবজি-মুরগির দাম, স্বস্তি ডিমে

বৈরী আবহাওয়ায় বেড়েছে প্রায় সব ধরনের সবজির দাম। এছাড়া আগের সপ্তাহ থেকে কিছুটা বাড়তি ব্রয়লার মুরগি ও পেঁয়াজের দাম। তবে দীর্ঘ সময় ধরে স্বস্তিদায়ক পর্যায়ে রয়েছে ডিম ও অন্যান্য বেশ কিছু মুদিপণ্য।

গেল কয়েক সপ্তাহ ধরে সবজির দাম অতিরিক্ত বাড়তি যাচ্ছিল। বেশ কিছু সবজির মৌসুম শেষ, সরবরাহ কম, বৃষ্টি এমন সব অজুহাতে রাজধানীর সব খুচরা বাজারে সবজির দাম বাড়তি। তবে আগের সপ্তাহ থেকে কিছুটা বাড়তি ব্রয়লার মুরগি ও পেঁয়াজের দাম। স্বস্তিদায়ক পর্যায়ে রয়েছে ডিম ও অন্যান্য বেশ কিছু মুদিপণ্য।

শুক্রবার (২৫ জুলাই) রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে সবজির দামের এমন চিত্র দেখা গেছে।

আজকের বাজারে প্রতি কেজি গাঁজর বিক্রি হচ্ছে গাজর ৮০ টাকায়, শসা প্রতি কেজি ৮০ টাকা, ঢেঁড়স প্রতি কেজি ৬০ টাকা, কাঁকরোল প্রতি কেজি ৭০ টাকা, করলা প্রতি কেজি ৮০ টাকা, বরবটি ৮০ টাক, ঝিঙ্গা প্রতি কেজি ৮০ টাকা, চিচিঙ্গা প্রতি কেজি ৮০ টাকা, কচুর লতি প্রতি কেজি ৬০ টাকা, পটল প্রতি কেজি ৬০ টাকা, বেগুন প্রতি কেজি ৮০ টাকা, ধন্দুল প্রতি কেজি ৮০ টাকায় বিক্রি হচ্ছে।

এছাড়া প্রতি হালি কলা বিক্রি হচ্ছে ৪০ টাকায়, পেঁপে প্রতি কেজি ৪৯, কচু প্রতি কেজি ৬০ টাকা, মিষ্টি কুমড়া প্রতি কেজি ৩০ টাকা, টমেটো প্রতি কেজি ১৬০ টাকা এবং কাঁচা মরিচ প্রতি কেজি ২৪০ টাকায় বিক্রি হচ্ছে।

বিজ্ঞাপন

পড়ুন: কমেছে আদা-রসুন-পেঁয়াজর দাম, মসলা ‘সহনীয়’

এস/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন