১১/০২/২০২৬, ৫:২৪ পূর্বাহ্ণ
18 C
Dhaka
১১/০২/২০২৬, ৫:২৪ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

বঙ্গোপসাগরে নিম্নচাপ, পায়রায় তিন নম্বর সংকেত

বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের প্রভাবে পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলা ও পায়রা সমুদ্র বন্দর এলাকার নদ-নদীতে স্বাভাবিকের চেয়ে জোয়ারের পানি বেড়েছে।

বিজ্ঞাপন

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, নিম্নচাপটি পশ্চিম-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হয়ে শুক্রবার বিকেল নাগাদ পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের উপকূল অতিক্রম করতে পারে।

তাই পায়রা সমুদ্র বন্দরে ৩ নম্বর এবং পটুয়াখালী নদী বন্দরে ১ নম্বর সতর্কতা সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। এ পরিস্থিতিতে সমুদ্র উত্তাল রয়েছে, থেমে থেমে বইছে দমকা হাওয়া।

এদিকে রাঙ্গাবালীতে অস্বাভাবিক জোয়ারে পানি স্বাভাবিকের চেয়ে ৩ থেকে ৪ ফুট পর্যন্ত বৃদ্ধি পেয়েছে। এতে নিচু এলাকা ও বেড়িবাঁধের বাহিরের বসতভিটা ও মাছের ঘের প্লাবিত হয়েছে।

খোঁজ নিয়ে জানা গেছে, উপজেলার চরকাশেম, যুগিরহাওলা, চরযমুনা, চরহেয়ারসহ বেশকিছু এলাকা প্লাবিত হয়েছে। ওইসব এলাকার মাছের ঘেরও প্লাবিত হয়।

বিশেষ করে চালিতাবুনিয়া ও চরমোন্তাজ ইউনিয়নের চরআন্ডা এলাকায় ভাঙা বাঁধ দিয়ে লোকালয়ে পানি ঢুকে পড়েছে।

স্থানীয় বাসিন্দারা জানান, প্রতিবছর এমন দুর্ভোগের কথা বলা হলেও ভাঙা বাঁধ টেকসইভাবে সংস্কারের কোনো উদ্যোগ নেই। ফলে ঝুঁকিতে আছে মানুষ ও সম্পদ।

পড়ুন: খুমেক হাসপাতালে করোনায় রোগীর মৃত্যু

দেখুন: সচিবালয়ের সামনে শিক্ষার্থী-আইনশৃঙ্খলা বাহিনীর পাল্টাপাল্টি ধাওয়া |

ইম/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন