বিজ্ঞাপন

নিহত শিক্ষিকা মাসুকার কবরে বিমান বাহিনীর ‘গার্ড অব অনার’

রাজধানীর দিয়াবাড়িতে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে প্রশিক্ষণ যুদ্ধবিমান বিধ্বস্ত হয়ে নিহত শিক্ষিকা মাসুকা বেগমের কবরে পুষ্পস্তবক অর্পণ এবং গার্ড অব অনার প্রদান করেছে বাংলাদেশ বিমানবাহিনী। শুক্রবার (২৫ জুলাই) দুপুরের দিকে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলার সোহাগপুরে কেন্দ্রীয় কবর স্থানে তার সম্মানে গার্ড অব অনার প্রদান করে ১০ সদস্যের একটি প্রতিনিধিদল।

বিজ্ঞাপন

পরে কবর জিয়ারত এবং মোনাজাত করেন প্রতিনিধি দলের সদস্যরা। মোনাজাত পরিচালনা করেন স্থানীয় মসজিদের খতিব। পরে বাহিনীর সদস্যরা স্বজনদের সাথে সাক্ষাৎ করে সমবেদনা জানান।

বাংলাদেশ বিমান বাহিনীর স্কোয়াড্রন লিডার মশিউর রহমান বলেন,, ‘যে কোনো সময় যে কোনোভাবেই দুর্ঘটনা ঘটতে পারে। স্বাধীনতার পর থেকেই ঢাকায় ফ্লায়িং হচ্ছে। এমন দুর্ঘটনা তো প্রতিনিয়ত ঘটে না।’

তিনি আরও বলেন, ‘ঢাকা খুবই স্ট্র্যাটেজিক লোকেশন, যেখানে আমাদের নিরাপত্তা খুবই দরকার। যেহেতু ঢাকার আশপাশ এলাকায় জনবসতি অনেক বেড়ে গেছে, সেহেতু আমাদের সবকিছু কম্প্রোমাইজ করেই ফ্লায়িং করতে হচ্ছে।’

পড়ুন: শেরপুরে এবার ২১ রোহিঙ্গাকে পুশইন করল বিএসএফ

দেখুন: বিদ্যালয়ের শিশু শিক্ষার্থীদের দিয়ে কাজ করানোর অভিযোগ! |

ইম/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন