২১/০২/২০২৬, ১১:২৫ পূর্বাহ্ণ
24.9 C
Dhaka
২১/০২/২০২৬, ১১:২৫ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

রাঙামাটিতে এপিবিএনের প্রথম ক্যাম্প উদ্বোধন

পার্বত্য জেলা রাঙামাটির আসামবস্তিতে আর্মড পুলিশ ব্যাটালিয়ন-এপিবিএনের প্রথম পুলিশ ক্যাম্প উদ্বোধন করা হয়েছে। শনিবার (২৬ জুলাই) সকাল ১১টায় ফিতা কেটে আসামবস্তি এপিবিএন পুলিশ ক্যাম্প উদ্বোধন করেন ১৮ এপিবিএনের অধিনায়ক ও পুলিশ সুপার মো. মাহফুজ আফজাল।

বিজ্ঞাপন

এরপর এপিবিএন অধিনায়ক মো. মাহফুজ আফজালকে ‘গার্ড অব অনার’ দেয়া হয়। পরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এই ক্যাম্প উদ্বোধনের মধ্য দিয়ে রাঙামাটিতে প্রথম এপিবিএন ক্যাম্পের যাত্রা শুরু হলো।

উদ্বোধনী অনুষ্ঠানে ১৮ এপিবিএনের সহ-অধিনায়ক ও অতিরিক্ত পুলিশ সুপার আফসার উদ্দিন খান, পুলিশ পরিদর্শক নাসির উদ্দিন, সঞ্জয় দে, সালাহউদ্দিন মিয়া, আনিসুর রহমান, দেবদুলাল ধর, আসামবস্তি পুলিশ ক্যাম্প ইনচার্জ এসআই মো. নুরুল্লাহসহ এপিবিএন সদস্যরা উপস্থিত ছিলেন।

১৮ আর্মড পুলিশ ব্যাটালিয়নের অধিনায়ক ও পুলিশ সুপার মো. মাহফুজ আফজাল বলেন, বেশ কিছুদিন থেকে পার্বত্য চট্টগ্রামে কিছু বিচ্ছিন্নতাবাদী বিভিন্ন সংগঠন নেতিবাচক ভূমিকা রাখছে। মাঝেমধ্যে আইনশৃঙ্খলার অবনতি হচ্ছে। এই প্রেক্ষাপটে সরকার ২০২৩ সালে এটির প্রশাসনিক অনুমোদন জারি করে এবং ২০২৪ সাল থেকে আনুষ্ঠানিকভাবে এই ব্যাটালিয়ন কার্যক্রম শুরু করে। ক্যাম্প উদ্বোধনের মধ্য দিয়ে আমরা প্রান্তিক পর্যায়ে চলে এসেছি। আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি এই ক্যাম্প প্রতিষ্ঠার মধ্য দিয়ে এই অঞ্চলের মানুষের সঙ্গে পুলিশের যে দূরত্ব আছে সেটি ঘুচে যাবে। পারস্পরিক আস্থা ও বিশ্বাসের একটি সম্পর্ক তৈরি হবে।

আলোচনা সভায় বক্তারা বলেন, পাহাড়ের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ও সাধারণ মানুষের নিরাপত্তায় এপিবিএন গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে। রাঙামাটির আসামবস্তি পুলিশ ক্যাম্প উদ্বোধনের মধ্য দিয়ে স্থানীয় মানুষের নিরাপত্তা নিশ্চিতকরণ কার্যক্রম আরও জোরদার হলো।

পড়ুন: কলমাকান্দায় বিস্ফোরক মামলার পলাতক আসামী পার্থ গ্রেপ্তার

দেখুন: ফেসবুকে তীব্র ক্ষোভ ছাত্রলীগ সাবেক ও বর্তমান নেতাদের

ইম/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন