১১/০২/২০২৬, ২৩:১৫ অপরাহ্ণ
20 C
Dhaka
১১/০২/২০২৬, ২৩:১৫ অপরাহ্ণ
বিজ্ঞাপন

কু‌ষ্টিয়ায় আ.লীগ নেতা‌কে ধর‌তে গি‌য়ে ছে‌লের ব‌টির আঘা‌তে এসআই আহত, আটক ২

কু‌ষ্টিয়ায় স‌ন্দেহভাজন আসামী ধর‌তে গি‌য়ে আওয়ামী লীগ নেতা‌র ছে‌লের ব‌টির আঘা‌তে ইসরা‌ফিল হো‌সেন(৪৮) না‌মে গো‌য়েন্দা পু‌লিশের এক উপপ‌রিদর্শক(এসআই) আহত হ‌য়ে‌ছেন। পরে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ গিয়ে আহত পুলিশ সদস্যকে উদ্ধার করা হয়। পাশাপাশি অভিযান চালিয়ে হামলার সঙ্গে জড়িত ওই আওয়ামী লীগ নেতা ও তার ছে‌লে‌কে আটক করা হয়েছে।
শ‌নিবার(২৬ জুলাই) বেলা ১২টার দিকে শহ‌রের ছয় রাস্তার মোড় এলাকায় এ ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

কু‌ষ্টিয়া গো‌য়েন্দা পু‌লি‌শের(ডি‌বি) ও‌সি মুরাদ হো‌সেন এ তথ‌্য নি‌শ্চিত ক‌রে‌ছেন।

আটক হওয়া ব‌্যক্তিরা হ‌লেন, হারুন-উর-র‌শিদ(৫০) ও তার ছে‌লে প্রণয়(২৫)। হারুন শহর আওয়ামী লী‌গের সহ-সভাপ‌তি ব‌লে দলীয় সূ‌ত্রে জানা গে‌ছে। এ ঘটনায় আহত এসআইকে জেনা‌রেল হাসপ‌াতা‌লে চি‌কিৎসা দেওয়া হ‌য়ে‌ছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আওয়‌ামী লীগ নেতা হারুন-উর-র‌শিদ‌কে গ্রেপ্তারে শ‌নিবার বেলা ১২টার দি‌কে ডি‌বি পু‌লিশ তার বাড়ি ঘেরাও করে। এরপর বাড়ির ভেতরে প্রবেশ করলে হারু‌নের ছে‌লে প্রণয় এসআই ইসরা‌ফি‌লের পি‌ঠে ব‌টি দি‌য়ে আঘাত করে। এই হামলায় তি‌নি আহত হলে তা‌কে উদ্ধার করে জেনা‌রেল হাসপাতা‌লে চিকিৎসা দেওয়া হয়েছে।ডি‌বি পু‌লিশ বাবা-‌ছে‌লে‌কে আটক ক‌রে নি‌য়ে গে‌ছে।

কু‌ষ্টিয়া জেনা‌রেল হাসপাতা‌লে আবা‌সিক চি‌কিৎসা কর্মকর্তা(আরএমও) হো‌সেন ইমাম ব‌লেন,আহত পু‌লিশ সদস‌্যর পি‌ঠে ধারা‌লো কিছু দি‌য়ে আঘা‌তের দুইটি চিহৃ ছিল। তাকে প্রাথ‌মিক চি‌কিৎসা দেওয়া হ‌য়ে‌ছে।
ঘটনার পর সরেজমিনে গেলে এ বিষ‌য়ে প্রতি‌বে‌শি কেউ কথা বল‌তে রা‌জি হন‌নি।

স্থানীয় দুজন বাসিন্দা বলেন, ওই বাড়ির ভেতরে কী হয়েছে তা তাঁরা জানেন না। পুলিশ বাড়িতে অভিযান চালায় এটুকু জে‌নে‌ছি। পরে আরও অতিরিক্ত পুলিশ এসেছিল।

ডি‌বি পু‌লি‌শের ও‌সি মুরাদ হো‌সেন ব‌লেন,স‌ন্দেহভাজন এক আসামী‌কে ধর‌তে গি‌য়ে হামলায় একজন পু‌লিশ আহত হ‌য়ে‌ছেন। এ ঘটনার দুইজন‌কে আটক করা হ‌য়ে‌ছে। যা‌কে ধর‌তে গি‌য়ে‌ছিল তি‌নি আওয়ামী লীগ নেতা। ত‌বে কোন মামলা এই বিষ‌য়ে তি‌নি কোন তথ‌্য দেন‌নি।

পড়ুন: মহেশপুরে বাবার ইচ্ছা পূরণে শাকিবের হেলিকপ্টারে বরযাত্রা

দেখুন: সরকারকে অবিলম্বে পদত্যাগ করতে হবে: মির্জা ফখরুল |

ইম/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন