22.7 C
Dhaka
০৪/০৩/২০২৬, ১:৩৮ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

জীবননগরে দিনেদুপুরে বাড়িতে ঢুকে গলা কেটে হত্যা

চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার মাধবপুর গ্রামে দিনেদুপুরে বাড়ির ভেতরে ঢুকে মনিরুল ইসলাম ফেলা (৫০) নামে এক ব্যক্তিকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা।

বিজ্ঞাপন

শনিবার (২৬ জুলাই) দুপুর সাড়ে ১২টার দিকে এই নৃশংস হত্যাকাণ্ড ঘটে। নিহত মনিরুল মাধবপুর মাধ্যমিক বিদ্যালয়ের সামনে নিজ বাড়িতে বসবাস করতেন।

জীবননগর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন হোসেন বিশ্বাস বলেন, এক ব্যক্তিকে গলা কেটে হত্যা করা হয়েছে। আমি ঘটনাস্থলে এসেছি। বিস্তারিত তদন্ত শেষে জানানো হবে।

স্থানীয় হাসাদাহ ইউনিয়নের ইউপি সদস্য মো. উসমান আলি জানান, প্রায় তিন-চার মাস আগে মনিরুল ইসলাম বালিহুদা এলাকা থেকে এসে মাধবপুর গ্রামে বসবাস শুরু করেন। তিনি কৃষিকাজ, কলার ব্যবসা ও দিনমজুরির কাজ করতেন। হঠাৎ করে দুপুরে শুনি, কেউ তার ঘরে ঢুকে গলা কেটে হত্যা করেছে।

তবে কে বা কারা, কী কারণে এই হত্যাকাণ্ড ঘটিয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। পুলিশ ঘটনাস্থলে অবস্থান করছে এবং তদন্ত চলছে।

পড়ুন: মহেশপুরে বাবার ইচ্ছা পূরণে শাকিবের হেলিকপ্টারে বরযাত্রা

দেখুন: ফেসবুকে তীব্র ক্ষোভ ছাত্রলীগ সাবেক ও বর্তমান নেতাদের 

ইম/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন