‘ওন্ড’ ব্যান্ডের ভোকালিস্ট, বেজিস্ট ও সাউন্ড ইঞ্জিনিয়ার এ কে রাতুল মারা গেছেন। ব্যান্ডের গীতিকার সিয়াম ইবনে আলম খবরটি নিশ্চিত করেছেন।
সিয়াম ইবনে আলম জানান, উত্তরার একটি জিমে হঠাৎ হৃদ্রোগে আক্রান্ত হন রাতুল। পরে তাঁকে উত্তরা ক্রিসেন্ট হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে লুবানা হাসপাতালে নেওয়া হয়। এর ঘণ্টাখানেক পর তাঁকে মৃত ঘোষণা করেন চিকিৎসকেরা। তিনি প্রয়াত চিত্রনায়ক জসীমের ছেলে। তিনি ‘ওন্ড’ ব্যান্ডের সঙ্গে যুক্ত ছিলেন।
এছাড়া রাতুলের মৃত্যুর খবর জানিয়ে তার সহশিল্পীরাও একের পর এক স্ট্যাটাস দিয়েছেন। গায়কের এমন অকালমৃত্যু কোনোভাবেই মেনে নিতে পারছেন না তারা।
উল্লেখ্য, এ কে রাতুল ছিলেন বাংলাদেশের আন্ডারগ্রাউন্ড রক সংগীতজগতের এক উজ্জ্বল নাম। ২০১৪ সালে ব্যান্ডটির প্রথম অ্যালবাম ‘1’ এবং ২০১৭ সালে দ্বিতীয় অ্যালবাম ‘2’ মুক্তি পায়। দুই অ্যালবামই শ্রোতাদের কাছে ব্যাপক জনপ্রিয়তা পায়, বিশেষ করে রতুলের কণ্ঠশক্তির জন্য।


