নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে অবৈধভাবে পাচারের সময় ২ হাজার ৬০০ লিটার ডিজেল জব্দ করেছে উপজেলা প্রশাসন। অধিক মুনাফার আশায় এসব জ্বালানি তেল মজুদ করে চট্টগ্রাম থেকে ঢাকার উদ্দেশ্যে পাচার করা হচ্ছিল বলে জানা গেছে।
আজ বুধবার (বিকেল) উপজেলার পিরোজপুর ইউনিয়নের ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মেঘনা টোল প্লাজা এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। উপজেলা প্রশাসনের নেতৃত্বে পরিচালিত অভিযানে সোনারগাঁও থানা পুলিশের সহযোগিতায় একটি পিকআপে তল্লাশি চালিয়ে বিপুল পরিমাণ ডিজেল জব্দ করা হয়।
প্রশাসন সূত্রে জানা যায়, জব্দকৃত তেল অবৈধভাবে মজুদ করে উচ্চমূল্যে বিক্রির উদ্দেশ্যে রাজধানীতে পাচার করা হচ্ছিল। এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
উপজেলা প্রশাসন জানিয়েছে, জ্বালানি তেলের অবৈধ মজুদ ও পাচার রোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
পড়ুন : মাদক কারবারে বাঁধা দেয়ায় রূপগঞ্জে বৃদ্ধ শহিদুল্লাহকে হত্যা


