০২/০৩/২০২৬, ৬:১২ পূর্বাহ্ণ
22.5 C
Dhaka
০২/০৩/২০২৬, ৬:১২ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

অবশেষে কুয়েটে মঙ্গলবার থেকে ক্লাস শুরু

পাঁচ মাস ১০ দিনের মাথায় অবশেষে আগামী মঙ্গলবার (২৯ জুলাই) থেকে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (কুয়েট) ক্লাস শুরু হচ্ছে। আজ রোববার এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

আজ দিনভর বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-ছাত্র প্রতিনিধিসহ বিভিন্ন দপ্তরের সঙ্গে পৃথক পৃথক বৈঠক শেষে কুয়েটের নবনিযুক্ত উপাচার্য (ভিসি) অধ্যাপক ড. মো. মাকসুদ হেলালী সন্ধ্যায় এমনটি জানিয়েছেন।

জানতে চাইলে আজ সন্ধ্যায় তিনি বলেন, সবকিছু ঠিকঠাক থাকলে আগামী মঙ্গলবার থেকে ক্লাস শুরু হবে ইনশা আল্লাহ। এ জন্য তিনি মঙ্গলবারের আগে শিক্ষার্থীদের হলসহ যাঁর যাঁর আবাসনে এসে অবস্থান নেওয়ার আহ্বান জানান।

এর আগে গত বৃহস্পতিবার (২৪ জুলাই) নিয়োগ পেয়ে পরদিন শুক্রবার যোগ দিয়ে কাজ শুরু করেন কুয়েটের উপাচার্য অধ্যাপক ড. মো. মাকসুদ হেলালী।

গত শুক্রবার বিকেলে তিনি কুয়েটে এসে সবকিছু ঘুরে দেখে সন্ধ্যায় দায়িত্ব নিয়ে মূলত গতকাল শনিবার থেকে অনানুষ্ঠানিক কার্যক্রম শুরু করেছেন। তবে অফিশিয়াল কার্যক্রম শুরু করেন আজ থেকে।

কুয়েট শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মো. ফারুক হোসেন বলেন, দফায় দফায় মিটিং শেষে সবার সঙ্গেই নবনিযুক্ত ভিসির ফলপ্রসু আলোচনা হয়েছে। আশা করা যাচ্ছে, মঙ্গলবার থেকে কুয়েটের ক্লাস শুরু হবে।

উল্লেখ্য, গত ১৮ ফেব্রয়ারি থেকে কুয়েটে অচলাবস্থা চলছে। ওই দিন সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে ছাত্রদল ও বহিরাগতদের সংঘর্ষে অনেক

শিক্ষার্থী আহত হন। এ ঘটনায় সাধারণ শিক্ষার্থীরা প্রথমে আন্দোলন শুরু করলে পরিস্থিতি সামাল দিতে ক্লাস ও হল বন্ধ ঘোষণা করা হয়।

এরপর রমজান ও ঈদের ছুটিসহ সব মিলিয়ে লম্বা ছুটির পর ১৩ এপ্রিল শিক্ষার্থীরা জোর করেই ক্যাম্পাসে প্রবেশ করেন। এর আগে তাঁদের দাবির মুখে কুয়েটের তৎকালীন ভিসি ও প্রোভিসিকে অব্যাহতি দেয় শিক্ষা মন্ত্রণালয়। পরে ১ মে অন্তর্বর্তীকালীন ভিসি নিয়োগ দেওয়া হলেও তিনিও ২২ মে পদত্যাগ করেন। এর আগে ৪ মে থেকে শিক্ষকেরা আন্দোলন শুরু করেন শিক্ষার্থীদের দ্বারা কিছু শিক্ষক লাঞ্ছনার অভিযোগ এনে। এভাবে দুই মাস দুই দিন ভিসিবিহীন থাকার পর গত বৃহস্পতিবার বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক (অব.) ড. মো. মাকসুদ হেলালীকে কুয়েটের ভিসি হিসেবে নিয়োগ দেওয়া হয়। চার বছর মেয়াদে নিয়োগ পেয়ে পরদিন ছুটির দিনেই তিনি দায়িত্বভার নেন।

বিজ্ঞাপন

পড়ুন : কুয়েটের নবাগত উপাচার্য মাকসুদ হেলালীর যোগদান

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন