২৭/০২/২০২৬, ১৪:০৬ অপরাহ্ণ
30.4 C
Dhaka
২৭/০২/২০২৬, ১৪:০৬ অপরাহ্ণ
বিজ্ঞাপন

প্রাথমিক বৃত্তি পরীক্ষায় প্রাইভেট শিক্ষার্থীদের অন্তর্ভুক্তির দাবিতে লক্ষ্মীপুরে মানববন্ধন

প্রাথমিক বৃত্তি পরীক্ষায় প্রাইভেট শিক্ষা প্রতিষ্ঠানগুলোর শিক্ষার্থীদের অন্তর্ভুক্তির দাবিতে মানববন্ধন করেছে জেলা প্রাইভেট স্কুল এসোসিয়েশন (ওয়ামী)।
সোমবার (২৮ জুলাই) সকালে লক্ষ্মীপুর জেলা প্রশাসক কার্যালয়ের সামনে ঘণ্টাব্যাপী এই কর্মসূচি পালন করা হয়।

বিজ্ঞাপন

মানববন্ধনে বক্তারা বলেন, সরকার ১৭ জুলাই এক প্রজ্ঞাপনে ঘোষণা করেছে—এবারের প্রাথমিক বৃত্তি পরীক্ষায় বেসরকারি কোনো শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নিতে পারবে না। যা প্রাথমিক শিক্ষার অগ্রগতিকে বাধাগ্রস্ত করবে এবং বৈষম্য সৃষ্টি করবে।

তারা বলেন, দেশের প্রায় ৫০ হাজার বেসরকারি কিন্ডারগার্টেন ও সমমানের প্রতিষ্ঠানে প্রায় ১ কোটি শিক্ষার্থী পড়াশোনা করছে। লক্ষ্মীপুর জেলাতেই রয়েছে প্রায় ৪৫০টি প্রাইভেট শিক্ষা প্রতিষ্ঠান, যার মধ্যে সদর উপজেলায় ১৩৫টি।

বক্তারা সরকারের এ সিদ্ধান্তকে “একতরফা ও অযৌক্তিক” উল্লেখ করে বলেন, “এতে করে শিক্ষার্থীরা মানসিকভাবে ভেঙে পড়ছে, তাদের উৎসাহ নষ্ট হচ্ছে।”

মানববন্ধন শেষে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানউপদেষ্টা ও শিক্ষাবিষয়ক উপদেষ্টার কাছে স্মারকলিপি প্রদান করা হয়।

বক্তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, দাবি মানা না হলে ভবিষ্যতে আরও কঠোর কর্মসূচির ডাক দেওয়া হবে।

বক্তব্য রাখেন, সংগঠনের সভাপতি হাবিবুর রহমান সবুজ, সহসভাপতি রেজাউল করিম সুমন,সদর উপজেলা শাখা সভাপতি মো: হানিফ, সাধারণ সম্পাদক রিয়াজুল ইসলাম, সাধারণ সম্পাদক মিজানুর রহমান,রামগঞ্জ শাখা সভাপতি এমরান হোসেন ও রায়পুর শাখা সাধারণ সম্পাদক খালেদ মাহমুদ বক্তব্য রাখেন। মানববন্ধনে জেলার বিভিন্ন বেসরকারী শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষাথী ও অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।

পড়ুন: নেত্রকোনায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চুরি, ল্যাপটপ-প্রিন্টারসহ মালামাল উধাও

দেখুন: যেভাবে উওরা থেকে শাহবাগের পথে আন্দোলনকারীরা

ইম/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন