বিজ্ঞাপন

সাঈদ হত্যা: সব আসামির বিচার শুরুর আবেদন

জুলাই গণঅভ্যুত্থানের প্রথম শহীদ আবু সাঈদ হত্যা মামলায় ৩০ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের বিষয়ে শুনানি শেষ করেছে প্রসিকিউশন। সব আসামির বিচার শুরুর আবেদন জানিয়েছেন চিফ প্রসিকিউটর।

সোমবার (২৮ জুলাই) জুলাই গণ-অভ্যুত্থানের প্রথম শহীদ রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদ হত্যায় মামলায় আনুষ্ঠানিক অভিযোগ গঠনের শুনানি শুরু হয়। এক ঘণ্টারও বেশি সময় শুনানি করেন চিফ প্রসিকিউটর।

পরে আসামিপক্ষের শুনানির জন্য মঙ্গলবার (২৯ জুলাই) দিন ধার্য করা হয়।

এদিন ট্রাইব্যুনালে হাজির করা হয় রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক প্রক্টর শরিফুল ইসলামসহ ৬ জনকে।

এদিকে, আশুলিয়ার ৬ মরদেহ পোড়ানোর মামলায় পলাতক সাবেক এমপি সাইফুল ইসলামসহ ৮ জন আসামির পক্ষে ২ জন স্টেট ডিফেন্স নিয়োগ দিয়েছেন ট্রাইব্যুনাল। এ মামলায় অভিযোগ গঠনের শুনানি ৭ আগস্ট। এছাড়া, লক্ষ্মীপুরে শিক্ষার্থীসহ ৫ জনকে হত্যায় মানবতাবিরোধী অপরাধের মামলায় সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি হুমায়ুন কবির পাটোয়ারীসহ ৩ আসামিকে কারাগারে পাঠানোর নির্দেশে দিয়েছেন ট্রাইব্যুনাল।

এ মামলায় গ্রেফতার ৩ জনকে ১ দিনের জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

বিজ্ঞাপন

পড়ুন: সাঈদ হত্যা: ৩০ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি আজ

এস/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন