১১/০২/২০২৬, ১৮:৩৪ অপরাহ্ণ
28 C
Dhaka
১১/০২/২০২৬, ১৮:৩৪ অপরাহ্ণ
বিজ্ঞাপন

কমিউনিটি ক্লিনিক পরিদর্শন মনিটরিং প্রান্তিক স্বাস্থ্য সেবা নিশ্চিত বিষয়ক সেমিনার

সুনামগঞ্জ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে কমিউনিটি ক্লিনিক স্বাস্থ্য সহায়তা ট্রাস্ট ও পরিবার পরিকল্পনা বিভাগের আয়োজনে কমিউনিটি ক্লিনিক পরিদর্শন, মনিটরিং ও প্রান্তিক স্বাস্থ্য সেবা প্রদান নিশ্চিত করন বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

২৮ জুলাই সোমবার দুপুরে সুনামগঞ্জের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট ড মোহাম্মদ ইলিয়াস মিয়ার সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব‍্য রাখেন অতিরিক্ত সচিব ও কমিউনিটি ক্লিনিক স্বাস্থ্য সহায়তা ট্রাস্টে র ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আখতারুজ্জামান।

বিশেষ অতিথির বক্তব‍্য রাখেন, ব্রিগেডিয়ার জেনারেল অবঃ এ টি এম আনিসুজ্জামান, পরিবার পরিকল্পনা বিভাগের সিলেটের পরিচালক ডাঃ রিয়াজুল ইসলাম, সুনামগঞ্জ জেলার সিভিল সার্জন ডাঃ জসিম উদ্দিন, ক্যাব সভাপতি জামিল চৌধুরী, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ রেজাউল করিম, অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক সমর কুমার পাল,জেলা পরিষদের প্রধান নির্বাহী অফিসার আয়েশা আক্তার, সাবেক সিভিল সার্জন ডাঃ সৈয়দ মনোওয়ার আলী, সাবেক সিভিল সার্জন ডাঃ আশুতোষ দাস, ডাঃ অতনু ভট্টাচার্য, সাবেক অধ্যক্ষ শেরগুল আহমেদ, জেলা আইন জীবি সমিতির সভাপতি এডভোকেট আব্দুল হক, শান্তিগঞ্জ ইউএনও সুকান্ত সাহা, সুনামগঞ্জ জেলা প্রেস ক্লাব সভাপতি লতিফুর রহমান রাজু,ক্যাব সাধারণ সম্পাদক শাহজাহান চৌধুরী, জেলা জাসাস সদস্য সচিব মোনাজ্জির হোসেন সুজন, ইউপি চেয়ারম্যান আক্তারুজজামান,ছবাব মিয়া সহ অন্যান্য শ্রেণী পেশার নেতৃবৃন্দ ও কমিউনিটি ক্লিনিক সংশ্লিষ্ট গণ।

সেমিনারে কমিউনিটি ক্লিনিকে আরও বেশী স্বাস্থ্য সেবা নিশ্চিত করন এবং বিদ্যমান সমস্যার সমাধান করার আশ্বাসও প্রদান করেন।ডাঃ আসিফ মাহমুদের সঞ্চালনায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন ডাঃ রাজেশ সিংহ।

বিজ্ঞাপন

পড়ুন : সুনামগঞ্জে জুলাই পুনর্জাগরণে সমাজ গঠনে শপথ গ্রহণ

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন